চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস হয়তো কখনোই নির্মূল হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৪, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস হয়তো কখনোই পুরোপুরি নির্মূল হবে না বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার এক ব্রিফিংয়ে সংস্থার জরুরি অবস্থার পরিচালক ড. মাইক রায়ান কখন এই ভাইরাস অদৃশ্য হবে সেটার অনুমান করতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি যোগ করেন: যদি টিকা পাওয়াও যায় তাহলেও এই ভাইরাসকে নিয়ন্ত্রণে নিতে ‘ব্যাপক প্রচেষ্টা’ দরকার হবে।

একই সময়ে জাতিসংঘ সতর্কবার্তা দিয়েছে এই মহামারীর কারণে ব্যাপক আকারে মর্মবেদনা ও মানসিক স্বাস্থ্যের অসুস্থতা দেখা দেবে। বিশেষ করে যেসব দেশে মানসিক স্বাস্থ্যসেবার প্রতি বিনিয়োগ কম।

জাতিসংঘ সরকারগুলোকে তাদের সার্বিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যর বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে

ড. রায়ান বলেন, এখন বিষয়টিকে আলোচনার টেবিলে আনতে হবে। এই ভাইরাসের কারণে সম্প্রদায়গুলোতে আরো একটি স্থানীয় ভাইরাস আসতে পারে। আর এই ভাইরাস কখনো চলে যাবে না।

যেমন এইচআইভিও চলে যায়নি, কিন্তু আমরা ভাইরাসটির সঙ্গে সমঝোতায় এসেছি। আমি বিশ্বাস করি না কখন এই ভাইরাসটি অদৃশ্য হবে তা কেউ অনুমান করতে পারবে।

Reneta

১শ’টিরও বেশি সম্ভাব্য টিকা তৈরির কাজ চলছে। কিন্তু এমন অনেক রোগ আছে যেমন হাম, টিকা থাকার পরও সেটি নির্মূল হয়নি।

ড. রায়ান যোগ করেন, অনেকে মনে করছেন লকডাউন একেবারে ঠিকমতো কাজ করছে আর লকডাউন তুলে নেওয়াও ঠিক হবে। কিন্তু দুটি সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে ৪৪ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে প্রায় ৩ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব বাঘ দিবসে হবে ‘প্যান প্যাসিফিক টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT