চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৩, মে ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের-মোদিকে আমন্ত্রণ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন: বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন: অর্থনীতির চাকা সচল রাখতে সব দেশে লকডাউন শিথিল করা হয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে। যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের দিকে তাকিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।

করোনা মোকাবেলার পাশাপাশি সারাদেশে সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোকে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেয়া আহবান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন: করোনা মহামারীর এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইতোমধ্যে লক্ষণও দেখা যাচ্ছে। এডিস মশা থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। ঘর বা বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

কাদের বলেন: দেশের যেকোনো দুর্যোগে আর্তমানবতার পাশে সবার আগে মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছে আওয়ামী লীগ। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। দলের সভানেত্রীর নির্দেশে নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের দূর্যোগে আশার আলো হয়ে আবির্ভূত হয়েছেন। ত্রাণ ও খাদ্য সহায়তা, নগদ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিমেডিসিন, লকডাউন এলাকায় রাতে খাবার পৌঁছানো, ইফতার ও সেহরি বিতরণ, সবজি বিতরণসহ কৃষকদের ধান কেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে তুলে দিয়েছেন।

Reneta

তিনি জানান: এ পর্যন্ত আওয়ামী লীগ দলীয়ভাবে প্রায় এক কোটি ২০ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তাসহ প্রায় ১০ কোটি টাকা নগদ সহায়তা দিয়েছে। এছাড়া ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে সারাদেশের ৫০টি জেলার ১৫০টি উপজেলায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

ওবায়দুল কাদের বলেন: প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে চার দফা খাদ্য বিতরণ, দুই শতাধিক সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানকে সহায়তা করেছে ত্রান উপ-কমিটি। এরই মাঝে পাঁচ লাখের বেশি জীবাণু রোধক সাবান দশ হাজারের বেশি স্যানিটাইজার,দুই হাজারের বেশি পিপিই এবং একশো’র বেশি থার্মাল থার্মোমিটার বিতরণ করা হয়েছে।

ওবায়দুল কাদের জানান: দলীয় কার্যক্রম ছাড়াও সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সরকার চার কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। ঈদের আগে ৫০ লাখ মানুষকে নগদ সহায়তা প্রদান করা হবে।

বয়স্ক অসহায় নারী-পুরুষ ও পথ শিশুদের সহায়তার জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাকরোনাভাইরাসপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT