চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫০ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ২ হাজার ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৫০ দশমিক ৮০ শতাংশ ঢাকা বিভাগের।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮জন। তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী দুজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ছয়জন, ৮০ বছরের বেশি বয়সী তিনজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজন।

ডা. নাসিমা বলেন, এখন পর্যন্ত দেশে ২ হাজার ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে- ঢাকা বিভাগে ৫০ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রামে ২৫ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক এক শতাংশ, খুলনায় ৪ দশমিক ৮২ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬৯ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৩২ শতাংশ, রংপুরে ৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৩৭ শতাংশ রয়েছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের একজন, সিলেট বিভাগের চারজন এবং বরিশাল বিভাগের তিনজন। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন হাসপাতালে বাকি আটজন বাসায়।

আইসোলেশন-কোয়ারেন্টাইনের তথ্য
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৭৯২ জনকে। এ পর্যন্ত মোট আইসোলেশনে নেয়া হয়েছে ৩৩ হাজার ১৪৩ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন।

Reneta

গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২ হাজার ৬৯১ জনকে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৮৪ হাজার ২৯৯ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৪ জন।

এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩০১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬২ হাজার ৯৯৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসঢাকা বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT