চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বাংলাদেশেকে ৭৩২ মিলিয়ন ডলার দিলো আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বাংলাদেশ
A A

কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় বাংলাদেশের স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাহী পরিষদ গতকাল মোট ৭৩ কোটি ২০ লাখ ডলার জরুরি সহায়তা অনুমোদন দিয়েছে।

জরুরি আমদানি-রফতানির ভারসাম্য এবং অর্থবছরের ঘাটতি মেটাতে আইএমএফ র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি এবং র‌্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট (আরএফআই) এর অধীনে বাংলাদেশকে এই জরুরি সহায়তা অনুমোদন করেছে।

র‌্যাপিড ক্রেডিড ফ্যাসিলিটি’র (আরসিএফ) অধীনে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) হিসোবে ১৭৭.৭৭ মিলিয়ন (প্রায় ২৪৪ মিলিয়ন অথবা কোটার ১৬.৬৭ শতাংশ) এবং আরএফআই অধীনে পারচেস অব এসডিআর হিসাবে ৩৫৫.৫৩ মিলিয়ন ( যা প্রায় ৪৮৮ মিলিয়ন মার্কিন ডলার অথবা কোটার ৩৩.৩৩ শতাংশ) অনুমোদিত হয়েছে।

আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়, কোভিড ১৯ মহামারির কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় এই অর্থ স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সামষ্ট্রিক অর্থনীতি স্থিতিশীলতা, জরুরি ব্যালেন্স -অব পেমেন্টের চাহিদা এবং অর্থবছরের ঘাটতি মেটাতে সহায়ক হবে।

মহামারির বিরূপ প্রভাব মোকাবেলায় এবং সামষ্ট্রিক অর্থনীতির সম্ভাবনা ধরে রাখতে আইএমএফ কতৃপক্ষ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

Reneta

স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারকে দ্রুত খাদ্য বিতরণ কার্যক্রম জোরদার করতে হবে,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নগদ সহায়তা, রফতানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ এবং ব্যবসায়ী ও কৃষকদের চলতি মূলধন সরবরাহ নিশ্চিত করতে হবে।

আইএমএফ ঘনিষ্ঠভাবে বাংলাদেশ পরিস্থিতির প্রতি নজর রাখছে। প্রয়োজনে আরো পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। জরুরি অর্থায়ন যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি গুরুত্বারোপ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফকোভিড-১৯বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT