চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৪:৫৮ অপরাহ্ণ ০৭, মে ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও বিশ্বব্যাপী এর তাণ্ডব কিছুটা হ্রাস পেয়েছে। বাংলাদেশে আক্রান্ত শনাক্তের ধারা এখনও অব্যাহত রয়েছে।  বৃহস্পতিবার ৭০৬ জনের কোভিড ১৯ শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে জানানো হয়েছে।  বিশ্বের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে সীমিত আকারে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এরমধ্যেই আবারও দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে একাধিক দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।

মার্ক লোকক বলেছেন: করোনাভাইরাস মহামারীর সবচেয়ে ধ্বংসাত্মক প্রভাব পড়বে দরিদ্র দেশগুলোতে। আমরা যদি এখন পদক্ষেপ না নেই, তাহলে সংঘাত, ক্ষুধা ও দারিদ্রতার লক্ষণীয় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। একাধিক দুর্ভিক্ষের অপচ্ছায়া দেখা যাচ্ছে। আরো বেশি বেশি পদক্ষেপ নিতে হবে।

এই শঙ্কা কোনোভাবেই অমূলক নয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই এ বিষয়ে সতর্ক করছেন। সেই অনুযায়ী নানা পদক্ষেপ গ্রহণ করছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শঙ্কার কথা বলেছেন।  তিনি বলেছেন: করোনাভাইরাস পরিস্থিতি আগামীতে আরও কঠিন হতে পারে। এজন্য দলের সব নেতাকর্মীকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

করোনাভাইরাস পরবর্তী দুর্ভিক্ষ মোকাবেলায় দায়িত্বশীলদের এসব নির্দেশনা প্রশংসনীয়। তবে আসন্ন দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যথাযথভাবে এখন থেকেই বাস্তবায়ন করতে হবে। দেশের কোথাও ইঞ্চি পরিমাণ আবাদী জমিও যেন অনাবাদী না থাকে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রচারণা এবং কৃষকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতার কোনো বিকল্প নেই। এজন্য প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসদুর্ভিক্ষসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT