চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নমুনা পরীক্ষায় নিপসম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)-এ শুরু হয়েছে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা।

আজ বৃহস্পতিবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। শুরুতে সংকট থাকলেও করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় প্রতিষ্ঠানের সংখ্যা এখন বাড়ছে। প্রতিদিন পাঁচ হাজার নমুনা পরীক্ষার লক্ষে কাজ করছে সরকার।

অনলাইনে নিপসমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষা অতি গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষণহীন ও লক্ষণযুক্ত রোগী, তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের দ্রুত শনাক্তকরণের মাধ্যমে কোয়ারেন্টাইন বা আইসোলেশন বা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলে এ রোগের প্রকোপ অনেকাংশেই লাঘব করা সম্ভব। টেস্টিং সুবিধা সম্প্রসারণের সর্বাত্মক উদ্যোগ নেয়ার ফলে কোভিড নিয়ন্ত্রণ আরো সহজসাধ্য হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, ‘৪ বছর আগে নিপসম ল্যাবটি সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে ছিল। আমি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিকে পিসিআর মেশিন (১টি রিয়েল টাইম, অপরটি কনভেনশনাল) এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতিসহ সচল করা হয়।’

‘‘তারপর থেকে ল্যাবটি সাধারণ মানুষের জন্য (সীমিত কলেবরে) এবং নিপসমের গবেষকদের গবেষণা কাজে ব্যবহৃত হয়ে আসছে। আজ সেই ল্যাবে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে বিধায় আমি প্রশস্তি বোধ করছি। এর সিংহভাগ কৃতিত্বের দাবিদার ল্যাবে কর্মরত চিকিৎসক, মেডিকেল টেকনলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।

বিশেষ করে ভাইরোলজিস্ট সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা (কংকন), মাইক্রোবায়োলজিস্ট সহকারী অধ্যাপক ডা. জাবিন, ভাইরোলজিস্ট লেকচারার ডা. জামাল দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিশ্রম করেছে; তাদের উদ্যোগী ভূমিকা ব্যতীত এটা সম্ভব ছিল না। তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করেছে মাইক্রোবায়োলজিস্ট সহকারী অধ্যাপক ডা. ফারহানা, ডা. রাফাআত ও বায়োকেমিস্ট সহকারী অধ্যাপক ডা. নাজনীন। এদের সাথে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ; তারা সাহসিকতার সাথে এ ঝুঁকিপূর্ণ কাজে সর্বান্তকঃরণে ব্রতী হয়েছেন। এটা একটা দলীয় কাজ। এই সংঘবদ্ধ কাজে এরা ছাড়াও নিপসমের অন্যান্য অনুষদ, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মীর পর্যন্ত অবদান রয়েছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চতকরণে আমি সর্বাত্মক চেষ্টা করছি; তাদেরকে প্রয়োজনীয় সংখ্যক সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ করা হয়েছে। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিপসম কোভিড-১৯ নমুনা পরীক্ষার একটি অসাধারণ ও অনুসরণযোগ্য মান প্রতিষ্ঠা করবে।’’ 

নিপসম ল্যাব সরেজমিনে প‌রিদর্শন করছেন বিএমএ মহাস‌চিব, স্বা‌চিপ মহাস‌চিব ও সে‌ক্রেটারী
Reneta

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিপসমে পাঠানো হবে। সরাসরি এখানে এসে নমুনা প্রদানের সুযোগ থাকছে না। ইতোমধ্যে আমাদের মুন্সিগঞ্জ জেলার ৮৫ জনের নমুনা এসে পৌঁছেছে। ল্যাবে সেগুলোর পরীক্ষা শুরু হয়ে গেছে। দ্রততম সময়ের মধ্যে মোবাইলে এসএমএস-এর আমরা তাদেরকে ফলাফল জানিয়ে দেবো। ফলাফল সহ সামগ্রিক ব্যবস্থাপনাকে আমরা ডিজিটাল অটোমেশন করার পদক্ষেপ নিয়েছি। আমরা সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ চেষ্টা করবো।’

ফেসবুক লাইভে-এ প্রচারিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল এবং স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসনিপসম
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT