চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস সংক্রমণের প্রথমদিকে কোনো পাত্তা দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তখন করোনার পরীক্ষা করাতেও অস্বীকৃতি জানান তিনি। তর্ক করে বলেছিলেন, এটি নিয়মিত ফ্লুর মতোই, বড় কোনো ক্ষতি করবে না।

কিন্তু পরে এসে ঠিকই করোনাভাইরাস পরীক্ষা করাতে বাধ্য হলেন ট্রাম্প। তাও একবার নয়, দু’বার।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবারও তার রেজাল্ট নেগেটিভ এসেছে, তার মানে তিনি করোনা আক্রান্ত নন।

কোভিড-১৯ পরীক্ষা করানোর পর ট্রাম্প নিজেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বলেন, আজ সকালে সবেমাত্র পরীক্ষা করিয়েছি। কোভিড-১৯ এ নেগেটিভ এসেছে।

ট্রাম্প বলেন, দ্বিতীয়বার আরো দ্রুত পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যা মাত্র ১ মিনিট লেগেছে এবং এর রেজাল্ট পেতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটা কতোটা দ্রুত কাজ করে তা দেখার জন্যই আমি কৌতুহলী হয়েছিলাম। আমি দুটা পদ্ধতিই ব্যবহার করেছি। দ্বিতীয়টা অনেক সহজ ও আনন্দদায়ক পরীক্ষা।

Reneta

মার্চের মাঝামাঝি সময়ে ফ্লোরিডা রিসোর্টে  কয়েকজন ব্রাজিলিয়ান অতিথির সংস্পর্শে যাওয়ার পর প্রথমবার করোনা পরীক্ষা করানো হয় ট্রাম্পের এবং নেগেটিভ ফলাফল আসে। সেটা ছিলো প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা। যার ফলাফল আসতে কয়েক ঘণ্টা সময় লাগে।

যুক্তরাষ্ট্রে বুলেট ট্রেনের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত এখন সেখানেই।

দ্রুত করোনা ছড়ানোর পর থেকে নিজেকে একজন ‘যুদ্ধকালীন‘ রাষ্ট্র্রপতি হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসডোনাল্ট ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT