চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: একদিনে শনাক্তের রেকর্ড ভাঙলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২০, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

দিন দিন ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন, যা এখন পর্যন্ত দৈনিক আক্রান্তের হিসাবে নতুন রেকর্ড।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৭৫ জন। ভারতে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে মোট ১২ হাজার ৯৭০ জন মানুষের প্রাণহানি হয়েছে। দেশব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার ৮১২ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারত করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে এখন চতুর্থ স্থানে অবস্থান করছে।

Banglabid

দেশে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট; এই ৪টি রাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র, সেখানে এখনও পর্যন্ত ১ লাখ ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায় এবং মারা গেছেন ৫ হাজার ৮৯৩ জন।

করোনা মোকাবেলায় ভারত সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। লকডাউন টানা অব্যাহত রেখেছে। চাকরি হারাদের জন্য আর্থিক বড় বাজেট ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে করোনার বিরুদ্ধে। এরপরও করোনার থাবা দিন দিন বাড়ছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে।

Reneta

সংস্থাটি বলছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। করোনা ছড়িয়ে পড়া রোধে নেয়া পদক্ষেপসমূহের কারণে অর্থনৈতিক ক্ষতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিচ্ছিন্ন থাকার বিষয়ে ছাড় না দেয়ার ব্যাপারে সতর্ক করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT