চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ইউরোপে নতুন করে সংক্রমণ বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের পর মহামারি করোনাভাইরাসের মূলকেন্দ্র হয়ে উঠেছিলো ইউরোপের দেশগুলো। ইটালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্যে প্রতিদিনই চলছিলো মৃত্যুর মিছিল। এরপর ধীরে ধীরে তা হ্রাস পায়। কিন্তু সম্প্রতি ইউরোপে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যে দেখা যায়, গত ৪ ঘণ্টায় স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে দুদিন আগের তুলনায় বহুগুণে সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।

দুদিন আগে স্পেনে আক্রান্তের সংখ্যা ছিলো ২ হাজার ৯৯ জন, মৃত্যু ছিলো ৪৬ জন। গত একদিনে তা কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৯৩ জন ও মৃত্যু হয়েছে ২৬১ জনের।

দুদিন আগে ফ্রান্সে ৫ হাজার ৮৫ জন আক্রান্ত ও ৬৯ জনের মৃত্যু ছিলো। গত একদিনে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৮৯ জন ও মারা গেছে ৬৬ জন।

দুদিন আগে যুক্তরাজ্যে আক্রান্ত ছিলো ১২ হাজার ৫৯৪ জন ও মৃত্যু ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়ে ১৪ হাজার ৫৪২ জন ও ৭৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ইটালি, জার্মানি, নেদারল্যান্ড, ইউক্রেন, রোমানিয়া, বেলজিয়াম, পোল্যান্ড চেক প্রজাতন্ত্র প্রত্যেকটা দেশ করোনা সংক্রমণ ও মৃত্যুর হার গুণছে।

Reneta

রাশিয়াতেও বেড়েছে করোনার আক্রান্ত ও মৃত্যুর হার। দুদিন আগে রাশিয়ায় আক্রান্ত ছিলো ১০ হাজার ৮৮৮ জন ও মৃত্যু ১১৭ জন। গত একদিনে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬১৫ জন ও মৃত্যু ১৮৮ জন।

ইউরোপের দেশগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬০ জন।

আর গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৬১৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৫৩ জন।

বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৭৬১ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT