চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ১৩ হাজার মানুষকে হারানোর শোক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৭ অপরাহ্ণ ১১, জুন ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস বিশ্বকে এখনও বিপর্যস্ত করে তুলছে। এখন পর্যন্ত দুনিয়াজুড়ে প্রায় ৩৮ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে মহামারি করোনা। বাংলাদেশও এর বাইরে নয়। আজ দেশে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। এত মৃত্যুর জন্য কোভিড সময় নিয়েছে মাত্র ৪৬১ দিন।

করোনাভাইরাসে মৃত্যু এমন এক সময়ে ১৩ হাজার ছাড়ালো, যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। যেমন: ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহীর সঙ্গে সকল যাত্রীবাহী ট্রেন সার্ভিস বন্ধ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। বিভাগটিতে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার পর গত ৫ এপ্রিল সরকার নানা বিধিনিষেধ আরোপের সঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখে ২৪ মে থেকে পুনারায় চলাচলের ঘোষণা দেয় রেলওয়ে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও রাজশাহীর সঙ্গে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করতে হলো।

এছাড়াও দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে কয়েকদফা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর বাইরে আসলে কোনো উপায়ও নেই। লকডাউন না দিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেত বলেই আমাদের শঙ্কা। অন্যদিকে ভ্যাকসিনের সংকটও দিন দিন ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে খুব শিগগিরই সেই সংকটও কেটে যাবে বলে আমরা আশাবাদী।

এক্ষেত্রে ভ্যাকসিন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সবার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার বিকল্প নেই। সরকারের সংশ্লিষ্ট মহলকেও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে বিগত দিনের মতোই করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে বলেই আমাদের বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT