চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আরও একজন করোনা রোগী শনাক্ত, সুস্থ হয়েছেন ৪ জন: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর ফলে এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত ৪৯ জন। শনাক্ত কম হচ্ছে বলে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলেও জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত দুই দিন কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি বলে অনেকে মনে করেছেন, বাংলাদেশ ঝুঁকিমুক্ত হয়েছে। আসলে তা নয়। যতদিন সারাবিশ্বে এই ভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় না আসবে ততদিন সুরক্ষা কার্যক্রম পরিবর্তন হলেও সেসব চলমান থাকবে।

ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে পাওয়া নতুন করোনা রোগী একজন নারী। তার বয়স বিশের ঘরে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে ৪৯ জনের মধ্যে।

সুস্থ হওয়া রোগীদের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত চারজনের শরীরে করোনা সংক্রমণ আর নেই বলে নিশ্চিত হওয়া গেছে। সেই চারজনের তিনজন ষাটোর্ধ ছিলো। তারা বাসায় বসেই চিকিৎসা নিয়েছেন। সে হিসেবে মোট সুস্থ হয়েছেন ১৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬২ জন।

করোনা নিয়ন্ত্রণে পরামর্শ হিসেবে তিনি বলেন, নিজেকে সংক্রমণ থেকে বাঁচাতে সামাজিক বিচ্ছিন্নকরণ অবশ্যই নিশ্চিত করতে হবে। বাড়িতে থাকতে বলা হলে অবশ্যই ঘরে থাকুন। আপনাদের ঘরে থাকা দরকার। বের হবেন না। তবে, অত্যাবশ্যকীয় কাজে বের হতেই হলে মাস্ক ব্যবহার করুন। তারপরও শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ থাকলে সোজা হাসপাতালে চলে আসবেন না। বাড়িতে বসেই হটলাইনে যোগাযোগ করুন। বাড়িতে বসেই চিকিৎসা হবে। স্বাস্থ্য সুরক্ষার বিধিগুলো মেনে চলুন। হাত পরিষ্কার রাখুন তাহলে সংক্রমণের আশঙ্কা কম। হটলাইনে ফোন করে গুরুত্বপূর্ণ কথা বলে ফোন রেখে দিন তাহলে অন্যরা সেই সময়ে সেবাটা পাবেন।

ফ্লোরা যোগ করেন, জ্বর হলেই ভাবছি কোভিড-১৯। তবে এখন ডেঙ্গুরও সময়। খেয়াল রাখবেন পানি যেন জমে না থাকে বাড়ির আশেপাশে। শুধু কোভিড-১৯ নিয়ে চিন্তিত না থেকে সিজনাল যেসব রোগ ভয়াবহ হয়ে উঠে আছে সেগুলো নিয়েও সচেতন থাকতে হবে।

Reneta

করোনা পরীক্ষার কিটগুলোর বিষয়ে তিনি বলেন, আমাদের কিটগুলো পরীক্ষা করে নিচ্ছি। স্ট্যান্ডার্ড কিটের সঙ্গে নতুন কিট পরীক্ষা করেই ব্যবহার করা হচ্ছে। ফলে ভুল ফলাফল বা বিশ্লেষণ আসবে না বলে নিশ্চিত থাকুন। কুর্মিটোলা হাসপাতালকে কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্র করা হলে সেখানকার রোগীরা অন্যান্য হাসপাতালেও সেই সেবা পাবেন বলে নিশ্চিত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসকোভিড-১৯মীরজাদী সেব্রিনা ফ্লোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT