চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাসে আক্রান্ত চীনের অর্থনীতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
চীন-চীনের পুঁজিবাজার-করোনা ভাইরাস

মারাত্মক করোনা ভাইরাসের আতঙ্ক প্রভাব ফেলেছে চীনের পুঁজিবাজারসহ অর্থনীতি। চান্দ্র নববর্ষের ছুটি শেষে শেয়ারবাজারের কর্মকাণ্ড চালু হতেই সেখানে দেখা গেছে বড় রকমের দরপতন।

চীনের পুঁজিবাজারের প্রধান লেনদেন সূচক সাংহাই কম্পোজিট ইনডেক্স সোমবার দিনের শুরুতেই প্রায় ৯ শতাংশ নেমে গেছে। ক্রয়মূল্যেও দেখা গেছে ব্যাপক মন্দা।

শেয়ারবাজারের স্থিতাবস্থা ধরে রাখতে চীন সরকার অর্থনীতি খাতে অতিরিক্ত দেড়শ’ বিলিয়ন ইউয়ান (প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার) ঢালার পরও বর্তমানে এই অবস্থা। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এতে অন্তত ব্যাংকিং খাতে যথেষ্ট তারল্য নিশ্চিত হবে।

বিবিসি জানায়, সোমবার দেশের অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন খাতে কেন্দ্রীয় ব্যাংক মোট ১.২ ট্রিলিয়ন ইউয়ান যোগ করবে। এই বিনিয়োগের বেশিরভাগটাই কোন কোন খাতে যাবে তা ইতোমধ্যে পরিকল্পনা করা হয়ে গেছে।

অর্থনীতিতে তারল্য ধরে রাখতে এই প্রথম এত বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। চলতি সপ্তাহের পুরোটা সময়ে আরও অর্থ বিনিয়োগ করা হতে পারে বলেও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৬.১ শতাংশ, যা ছিল গত ত্রিশ বছরে সবচেয়ে ধীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা বাণিজ্য যুদ্ধের প্রভাবে এ অবস্থা দেখতে হয়েছিল দেশটিকে। সেখান থেকে উঠতে না উঠতেই আবার এ বছর করোনা ভাইরাসের ধাক্কা খেলো চীনা অর্থনীতি।

Reneta

চীনে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি। দেশটিতে ইতোমধ্যে ফক্সকন, টয়োটা, স্টারবাক্স, ম্যাকডনাল্ডস এবং ফক্সওয়াগনের মতো কর্পোরেট জায়ান্টরা তাদের ব্যবসা স্থগিত করেছে, বন্ধ করে দিয়েছে শোরুম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ 

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

মে ১৭, ২০২৬

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কবে থেকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া হবে, জানালো সৌদি আরব

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT