চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস সচেতনতায় আইইউবি’ত সেমিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি এবং এ লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় আইইউবি ক্যাম্পাসে যৌথভাবে সেমিনারের আয়োজন করে আইইউবি’র স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (এসইএসএম) এবং স্কুল অব লাইফ সায়েন্সেস (এসএলএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধে আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এসএলসএস’র ডিন (ইনচার্জ) অধ্যাপক শাহ এম ফারুক।

এসময় তিনি বলেন: বর্তমান বিশ্বে মানবজাতির জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগ কারণ এর কোন টিকা বা প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

তাই সচেতনতা এবং প্রতিরোধের মাধ্যমেই এই প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে জীবন বাঁচানো সম্ভব বলে তিনি জানান। অধ্যাপক ফারুক তার উপস্থাপনায় করোনা ভাইরাসে আক্রান্তের কারণ, লক্ষণ এবং প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ।

Reneta

মেয়র আতিকুল ইসলাম তার বক্তৃতায় অত্যন্ত সময় উপযোগী এই সেমিনার আয়োজনের জন্য আইইউবি-কে ধন্যবাদ জানান এবং সমাজের সেবায় দূত হিসেবে কাজ করতে শিক্ষার্থীদের আহবান করেন। ডিএনসিসি’তে আইইউবি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপের সুযোগ তৈরি করতে মেয়র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে ঢাকা শহরকে ডেঙ্গু এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগমুক্ত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ড. সানিয়া তাহমিনা, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন এবং এসইএসএম-এর ডিন ড. আব্দুল খালেক।

ড. তাহমিনা করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও রূপরেখা তুলে ধরেন।

সেমিনারে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন স্কুল অব পাবলিক হেলথ-এর ডিন (ইনচার্জ) ড. নাফিসা হক।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং আইইউবি’র বিপুল সংখ্যক শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইউবিআতিকুল ইসলামকরোনা ভাইরাসবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT