চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রভাব: শিক্ষা জীবনে অশনি সংকেত

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৪৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

এই শতকের ভয়াবহ মহামারি করোনার জন্য সারা পৃথিবী যেনো থমকে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত অর্থনীতি তারপর শিক্ষাখাত। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়সহ সব বন্ধ করে দিতে হয়েছে এই মহামারির কারণে। বছরের শুরু থেকেই সব প্রতিষ্ঠান দেশে দেশে লকডাউন করে দিতে হয়েছে। বিশেষ করে গরীব দেশের অর্থনীতি এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তারপরও আমাদের অর্থখাত ধীরে ধীরে চালু হলেও শিক্ষা কার্যক্রম এখন পর্যন্ত এক ধরণের স্থবির।

চ্যানেল আই অনলাইন সংবাদে জানা যায়: করোনাভাইরাস বিশ্বমহামারির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথা সময়ে গ্রহণ সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি। তিনি বলেছেন: সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দু’এক মাস পিছিয়ে যাবে। করোনা সংক্রমণের কারণে এ বছরের প্রায় সব পরীক্ষাই বাতিল বা ভিন্ন উপায়ে মূল্যায়ন করা হচ্ছে। চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। সর্বশেষ এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। করোনা মহামারির মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া জরুরি ছিল। কিন্তু দীর্ঘসময় যাবৎ এই বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়েছে চরম সংকটে। তাদের পড়ালেখার চাপ এখন তারা কতটা সহ্য করতে পারবে সেটা দেখার বিষয়। বিশ্বের বিভিন্ন করোনাক্লান্ত দেশগুলোতেও শিক্ষা কার্যক্রম চালুতে সেসব দেশের সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থী সংখ্যা কমিয়ে ধারাবাহিক শিক্ষা কার্যক্রমসহ পরীক্ষা কার্যক্রম মোটামুটি স্বাভাবিক বলা যায়। যেহেতু করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে সেজন্য হয়তো সরকার সে পথে যায়নি। তারপরেও এ বিষয়ে বিকল্প ও কার্যকর পরিকল্পনা করে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশাবাদ। আমরা আরও আশা করি পরীক্ষা বারবার পিছিয়ে দিয়ে শিক্ষাজীবন ব্যাহত না করে অন্য উপায়ে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় বাঁচানোর জরুরি পদক্ষেপ নিতে হবে। সরকারের নিশ্চয় এ বিষয়ে আরও বিকল্প চিন্তার অবকাশ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিএসএসসিকরোনাপরীক্ষাশিক্ষামন্ত্রীসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

জুন ২২, ২০২৬

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬

অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

জুন ২২, ২০২৬

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT