চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দেশে নতুন শনাক্ত নেই, বাড়ি ফিরলেন আরও ৪ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হিসেবে শনাক্ত হননি। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে মারা যাননি।

শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন: গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৪৫০টি কল এসেছে, এর সবই কোভিড-১৯ সংক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট নমুনার সংখ্যা এক হজার ৬৮। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জনের নমুনা সংগ্রহসহ সর্বমোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হননি, কেউ মারাও যাননি। আশার কথা, আরও ৪ জন সহ মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইসোলেশনে রয়েছেন ৪৭ জন।

মীরজাদী সেব্রিনা বলেন: চিকিৎসাধীনরা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন। তাদের লক্ষণ ও উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেয়া হয়েছে। বাড়ি ফেরা ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন মহিলা। তাদের গড় বয়স ২৯ বছর। এখানে ২ থেকে ৫৪ বছর বয়সী পর্যন্ত রোগী ছিলেন।

তিনি বলেন: আমরা কেউ ঘরের বাইরে যাবো না। যাদের বয়স ৬০ এর বেশি এবং যেসব মহিলা গর্ভবতী তারা একেবারেই ঘরের বাইরে যাবেন না। প্রতিরোধের জন্য হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলতে হবে। এছাড়াও নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবেন।

Reneta

এক প্রশ্নের জবাবে মীরজাদী বলেন: এখনও আমাদের দেশে সামাজিকভাবে রোগটি সংক্রমিত হয়নি। তবে সীমিত আকারে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT