চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিচ্ছে কানাডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনা ভাইরাসের বিস্তৃতি ঠেকানোর জন্য নাগরিক বা স্থায়ী বাসিন্দা নয় এমন সবার জন্য সীমান্ত বন্ধ করে দিচ্ছে কানাডা।  তবে মার্কিন নাগরিকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকছেন।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, যাদেরই কোভিড-১৯ এর লক্ষণ উপসর্গ আছে তারা কানাডার কোনো বিমানে ভ্রমণ করতে পারবেন না।

সোমবার তিনি সাংবাদিকদের জানান, এখনো আমরা ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করতে পারি। মানুষের জীবন নিরাপদ করার জন্য প্রস্তুতি নেওয়ার এটাই সময়।

প্রবাসী কানাডিয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে ফেরার সময় হয়েছে এখন।  তবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা ফ্লাইট ক্রু, কূটনীতিবিদ, নাগরিকদের অতিআপন পরিবারের সদস্য এবং মার্কিন নাগরিকদের জন্য প্রযোজ্য নয়।

সোমবার কানাডায় এই ভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪০০ জন হয়েছে। তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওই ঘোষণার সময়ে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, কেন মার্কিন নাগরিকরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে, সেখানেও তো আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ জন। আর প্রাণ হারিয়েছে ৭১ জন।

Reneta

জবাবে ট্রুডো জানান, এই নিয়মও বদলাতে পারে। কানাডিয়ানদের সুরক্ষার জন্য সবকিছুই ভাবা হচ্ছে।

দেশটির প্রাদেশিক সরকারের কাছ থেকে এই সীমান্ত বন্ধের ঘোষণার পরে আরো কঠোর প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা ব্যবসা ও বাণিজ্যের উপর প্রয়োগ হবে না।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। বর্তমানে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮২,৬০৫ জন। আর প্রাণ হারিয়েছে ৭,১৭১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৯,৮৮১ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকানাডাজাস্টিন ট্রুডোট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT