চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা টিকার প্রথম ডোজ নিলেন অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ রাজধানীর একটি সরকারী প্রতিষ্ঠান থেকে তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ভ্যাকসিন নিয়ে ফুরফুরে মেজাজে আছেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। জানান, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না।

বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ভ্যাকসিন নেয়ার ইচ্ছে ছিল আগেই। কিন্তু সময় সুযোগের অভাবে নেয়া হয়নি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে একটি সরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করেছি।

অনেকেই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করলেও অপু বিশ্বাস কোনো কিছুই টের পাচ্ছেন না বলে জানান। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন শুনে আমিও শুরুতে একটু ভয় পেয়েছিলাম। কিন্তু নেয়ার সময় ও পরে কিছুই বুঝতে পারিনি। পুরোপুরি আগের মতো আছি। কোনো সমস্যা নেই।

তিনি বলেন, আমার পরিবার ও দেশের মানুষের দোয়া আছে বলেই আমি হয়তো সবসময় পুরোপুরি সুস্থ আছি। বিকেলে অপু বলেন, সন্ধ্যায় জিমে যাবো। সেই প্রস্তুতি নিচ্ছি। শরীর পুরোপুরি ঠিকঠাক।

অপু বিশ্বাস জানান, নিয়ম মেনে ঠিক দুমাস পর তিনি করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসকরোনাকোটি টাকার কাবিনজয়টিকাডোজনায়িকাভ্যাকসিনলকডাউনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT