চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস আতঙ্কে লুভর মিউজিয়াম বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ফ্রান্সে জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বিদেশ সফরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ ভাইরাস আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে ঐতিহাসিক লুভর মিউজিয়াম। 

মিউজিয়ামের পাশাপাশি ভাইরাস বিস্তার ঠেকাতে পাঁচ হাজারের বেশি মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছে ফ্রান্স।

লুভর কর্তৃপক্ষ  এক বিবৃতিতে বলেছে, রোববার জনসাধারণের জন্য জাদুঘরটি খোলা রাখা যাচ্ছে না।

সেখানে আরও জানানো হয়, উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে জাদুঘরটির স্বাস্থ্য পরিস্থিতি এবং জাদুঘর কর্তৃক গৃহীত কোভিড -১৯ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য জাদুঘরের কর্মীরা বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভাইরাসটি মোকাবেলায় জাদুঘরের কার্যনির্বাহী  কমিটির সাথে সোমবার জাদুঘরের কর্মীরা আরেকটি বৈঠক করবেন।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মৃত্যের সংখ্যা প্রায় ৩ হাজারে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ৮৭ হাজার ছাড়িয়েছে। ইটালি এবং জার্মানিতে একদিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হয়েছে।

Reneta

১৬টি রাজ্যের ৯টিতে কোভিড নাইন্টিনের উপস্থিতি ধরা পড়েছে। মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। এরপর সেদেশে যুক্তরাজ্যের হাই কমিশনের জরুরি বিভাগের কর্মী ছাড়া অন্যদের প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে ব্রিটেন।

করোনা ভাইরাসে প্রথমে এক ব্যক্তির মৃত্যু এবং নতুন করে আরো ২ জন শনাক্ত হওয়ার পর রোগ শনাক্তকরণ কিট সরবরাহ ও তদারকি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে নতুন করে আরো কয়েকজনের মৃত্যু এবং আক্রান্তের কথা জানিয়েছে ইরান। কয়েকজনের দেহে কোভিড নাইন্টিনের উপস্থিতি ধরা পড়ায় প্রদেশের সব বিদ্যালয় কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কাতারেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় মিশরের পর্যটকদের সেদেশে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আক্রান্তের সংখ্যা বেড়েছে কুয়েত, ইরাকসহ প্রতিবেশি আরো কয়েকটি দেশে ।

প্রথম করোনা আক্রান্ত রোগীর কথা জানিয়েছে ডোমিনিকান ও চেক প্রজাতন্ত্র।

জনগণের সচেতনতা ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয় বলে কোলাকুলি ও হ্যান্ডশেইক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইইডিসিআর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT