চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম্পিউটার-ইন্টারনেট সরঞ্জামে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের পরামর্শ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:১৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সেবা সর্বস্তরের মানুষের দ্বারে পৌঁছে দিতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কম্পিউটার ও ইন্টারনেট সরঞ্জাম এবং ইন্টারনেট ব্যবহারে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করেছে তথ্য-প্রযুক্তিখাত সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। একইসঙ্গে ২৮ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের ওপর শুল্ক প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেয় অটোমোবাইলস ও ট্রান্সপোর্ট, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালসহ কয়েকটি খাতের সংগঠন।

সভায় তথ্যপ্রযুক্তিখাতের সংগঠন-বেসিস’র সভাপতি মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশে ব্রডব্যান্ডের ১০ শতাংশ প্রসার হলে এ খাতের জিডিপির প্রবৃদ্ধি হবে ১ শতাংশ। কিন্তু ইন্টারনেটের ওপর ভ্যাট-শুল্ক বসানোর কারণে তা হচ্ছে না।

ইন্টারনেট সেবা প্রসারে ভ্যাটকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে ২ কোটি ২০ লাখ ঢাকা শহর ও এর আশপাশের বাসিন্দা। অন্যান্য এলাকায় এ সংখ্যা মাত্র ১৩ লাখ।

‘মূলত ভ্যাটের কারণে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারেন না।’

মোস্তফা জব্বার বলেন: যখন আমরা কৃষিভিত্তিক সমাজ থেকে প্রযুক্তিনির্ভর সমাজে প্রবেশ করেছি- তখন প্রযুক্তিতে আমদানি নির্ভর ছিলাম। এখন আমাদের উৎপাদক ও রপ্তানিকারক দেশের কাতারে প্রবেশের সময় হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা উৎপাদক ও রপ্তানিকারক হতে চাই। কিন্তু আমরা বিদেশ থেকে কোন ডিজিটাল পণ্য আনলে যে শুল্ক হয়- দেশে উৎপাদন করলে তার শুল্ক ১০ গুণ বেশি পড়ে।

Reneta

বর্তমান সরকারের সবোর্চ্চ গুরুত্বপূর্ণ খাত আইসিটি। আর আইসিটি যোগাযোগের মাধ্যমে হলো আইএসপি ইন্ড্রাস্টিজ। এটি বিবেচনায় নিয়ে বর্তমান ভ্যাট মওকুফ এবং আইসিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর উচ্চহার কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানান তিনি।

সভায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারের ১৫ শতাংশ মূসক প্রত্যাহার, ইন্টারনেট সরঞ্জাম মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারিসহ সব ইন্টারনেট ইকুইপমেন্টের ওপর আরোপিত ২২ দশমিক ১৬ শতাংশ ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়।

এছাড়া কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী আমদানি, পরবর্তী পর্যায়ে সরবরাহ বা যেকোনোভাবে সরবরাহ বা বিক্রির ওপর প্রযোজ্য মূসক থেকে অব্যাহতি এবং স্থানীয়ভাবে উৎপাদনকারী কম্পিউটার যন্ত্রাংশের ওপর প্রদত্ত মূসক অব্যাহতি সুবিধা ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানান বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতা জহিরুল ইসলাম।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (মূসকনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, মো. পারভেজ ইকবাল (করনীতি), মো. লুৎফর রহমান (শুল্কনীতি) এবং অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরকম্পিউটারতথ্যপ্রযুক্তিবাজেটবেসিসভ্যাটশুল্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT