চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে ফিরবেন মোস্তাফিজ?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:১৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  সিলেট পর্বে ছিলেন না মোস্তাফিজুর রহমান। ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দিলেও ম্যাচ খেলতে নামা হয়নি। এই পর্বে আর খেলার সম্ভাবনাও নেই। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বে ফিরতে পারেন কিনা; সেটি নিয়েও আছে সংশয়!

ঢাকা পর্বে ফিজের নামা হচ্ছে না এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী। বললেন, চট্টগ্রাম পর্বে সম্ভব হবে কিনা সেটি নির্ভর করবে উন্নতির উপর।

‘ঢাকা পর্বে মোস্তাফিজের খেলার সুযোগ নেই। আমরা ৬ সপ্তাহ দেখতে বলেছিলাম। ৬ সপ্তাহ পূর্ণ হবে ২২ তারিখ। এখন ও টিমের সঙ্গে থেকে শর্ট রানআপে বল করছে। চট্টগ্রাম পর্বে পুশ করা হতে পারে। খেলার ব্যাপারটি নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির উপর।’

চট্টগ্রাম পর্বে রাজশাহী কিংসের প্রথম ম্যাচ ২৫ নভেম্বর কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এক সপ্তাহ সময়ের মধ্যে নিজেকে ফিরে পেলে ওই ম্যাচেই দেখা যেতে পারে ফিজকে।

মোস্তাফিজকে পেতে ভাগ্যের দিকে তাকিয়ে থেকেছে বিপিএলের দলগুলো। প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ প্লাস ক্যাটাগরির একমাত্র প্রতিনিধিকে লটারিভাগ্যে দলে ভেড়ায় রাজশাহী কিংস। কিন্তু দুর্ভাগ্য তাদের; বিপিএলের শুরু থেকে পাওয়া যায়নি সেরা বোলারকে।

সেটি অবশ্য সহজভাবেই নিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজমেন্ট। বিসিবির মেডিকেল বিভাগ থেকেও আছে তাড়াহুড়ো না করার নির্দেশনা। কথা ছিল, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেলানোর ব্যাপারে কোনোরকম চাহিদা দেখানো যাবে না। রাজশাহীর কর্মকর্তারা এখন পর্যন্ত সেই কথা রেখেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস ২০২৬-এর আবেদন শুরু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT