চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর অনুশীলনে ব্যস্ত জাতীয় ফুটবল দল

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৯:১২ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৫
স্পোর্টস
A A

সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার জামাল ভূইয়া এবং রিয়াসাত ইসলাম। তাদের দুজনেরই বক্তব্য, টিমের সঙ্গে মানিয়ে নিয়ে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের পর একটা বিরতি। সামনে বিশ্বকাপ ফুটবল ২০১৮’র বাছাই। সেই লড়াইয়ে নামার আগে নিজেদের মাঠে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে ফুটবল ফেডারেশন। শনিবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর।

৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে চলছে লোডভিক ডি ক্রুইফের অনুশীলন ক্যাম্প।

বৃহস্পতিবারই দলের সঙ্গে যুক্ত হয়ে জামাল ভূইয়া বলেন, দেশের হয়ে ভালো খেলতে চাই। এমন প্রত্যাশা সবারই থাকে। আশা করি সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ভালো করবো।

ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূইয়া লাল-সবুজ জার্সিতে আগেও খেলেছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ার মিশনকে সামনে রেখে ট্রায়ালের জন্য জার্মানী থেকে উড়িয়ে আনা হয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার রিয়াসাতকে।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে চ্যানেল আইয়ের সঙ্গে রিয়াসাত বলেন, আমরা জয়ের জন্য কঠোর পরিশ্রম করছি। আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে তার ফল পাব। দেশের হয়ে খেলতে পারার আনন্দও ছিলো জার্মানী থেকে উড়ে আসা এই মিডফিল্ডারের।

Reneta

৩০ মে সিঙ্গাপুরের ম্যাচের পর ২ জুন আফগানিস্তানের বিপক্ষে আরেকটি প্র্যাকটিস বাংলাদেশের। দুটো ম্যাচের ভেন্যুই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রীতি ম্যাচবাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে

এপ্রিল ২৭, ২০২৬
Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT