চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনো ডিআইজি, কখনো এসপি পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণা!

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
২:১১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ, কুমিল্লা, জনপদ
A A

ডিআইজি-এসপির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ নামে এক সাবেক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার তাকে ঢাকার খিলগাঁও থেকে তাকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী ও গাড়ি চালক রুবেলকে আটক করা হয় এবং প্রতারকের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন যাবত ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলো। এ পর্যন্ত অন্তত ১১ জন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ তাকে আটক করে। পুলিশের পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেয়া ও বদলিসহ নানান কাজ করে দেবার প্রতিশ্রুতিতে এসব টাকা নেয় ফখরুদ্দিন। ব্যক্তি ও পরিবেশ বিবেচনায় কখনো ডিআইজি, কখনো এসপির পরিচয় দেয় সে।

১৯৯১ সালে ফখরুদ্দিন সাব-ইন্সপেক্টে হিসেবে যোগ দিলেও ঘুষ গ্রহণের অভিযোগে সে চাকরিচ্যুত হয়। ২০০০ সালে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইকালেও গ্রেপ্তার হয় সে। ছাড়া পেয়ে সে আবারো প্রতারণা কর্মকাণ্ড চালায়। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফখরুদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার বাকুই গ্রামের বাসিন্দা। পুলিশের অভিযানে ফখরুদ্দিনের খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার পোশাক পরিহিত ছবি, ব্যবহৃত ভুয়া সিল-অফিসিয়াল ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকপ্রতারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT