চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্ব দরবারে তুলে ধরতে ১০০ কিলোমিটার হাঁটা কর্মসূচি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:২২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
পরিবেশ
A A

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে দেশ ও বিশ্ব দরবারে আরো সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষে ৩ দিন ব্যাপি ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’ আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ১০০ কিলোমিটার হাঁটছেন ৩০ জন। অংশগ্রহনকারীর মধ্যে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী মানুষ ও মুক্তিযোদ্ধারা রয়েছেন। অংশগ্রহনকারীরা হাটার পথে সৈকতে ময়লা আবর্জনা পরিস্কার করবেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে এ হাঁটার কার্যক্রম উদ্বোধন করা হয়। সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু হওয়া কার্যক্রম ১০০ কিলোমিটার হেঁটে ১৮ মার্চ টেকনাফের শাহপরির দ্বীপ পৌঁছবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র এএসপি হোসেইন মোহাম্মদ রায়হান কাজেমি, বেজক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার ও আউটডোর এক্টিভিটি প্রতিষ্টান বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে এ কার্যক্রমে সহ-আয়োজক রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এতে সার্বিক সহায়তা করেন কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।

‘দি লংগেস্ট ওয়াক’ এ ইনানি ও নোয়াখালি পাড়ায় দুটি নেচারক্যাম্প করা হবে। নেচারক্যাম্পের সময় আয়োজক কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের করনীয় ও কক্সবাজারের পর্যটন সম্প্রসারণে তাদের ভূমিকা বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT