প্রথম তিন ম্যাচ হেরে আগেই ছাই ভষ্ম হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। কিন্তু সম্মান রক্ষার বক্সিং ডে টেস্টেও স্বস্তিতে নেই তারা। ডেভিড ওয়ার্নারের শতরানের পর ইংলিশদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন সেই স্টিভ স্মিথ। আগের টেস্টগুলোর মত রুটদের ভোগানোর ইঙ্গিত দিয়ে দিন শেষ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে তাদের সংগ্রহ ২৪৪/৩। ডেভিড ওয়ার্নার শতরান করেন। তার ১০৩ রানের ইনিংসে রয়েছে ১৩টি চার ও ১টি ছয়।
প্রথম উইকেটে ১২২ রান তোলেন ওয়ার্নার ও বেনক্রফ। ক্যামেরুন বেনক্রফট (২৬) ও উসমান খাজা (১৭) ভাল রান পাননি। দিনের শেষে উইকেটে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ (৬৫) ও শন মার্শ (৩১)।
১টি করে উইকেট নিয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
ইতিমধ্যেই তিনটি টেস্ট জিতে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আহত মিচেল স্টার্কের বদলে এই টেস্টে অস্ট্রেলিয়া দলে নিয়েছে জ্যাকসন বার্ডকে।







