চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলিওতে ‘জঙ্গি হামলায়’ অর্থ সংগ্রাহক তানভির রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
জঙ্গি হামলায় সন্দেহভাজন ব্যক্তি রিমান্ডে, পলাতক আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি হামলায় অর্থদাতা ও মূল পরিকল্পনাকারী তানভির ইয়াসিন করিম ওরফে হিটম্যান ওরফে জিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পুলিশ তানভিরকে হাজির করে রিমান্ডের জন্য আবেদনের পর তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার রাতে ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা, এসবি ও বগুড়া জেলা পুলিশের যৌথ অভিযানে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে তানভিরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) সুমন কান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্রেফতার তানভির ইয়াসিন করিম এবং পলাতক আকরাম হোসেন খান নিলয় এ হামলার মূল পরিকল্পনাকারী ও অর্থ সরবরাহকারী। তারা নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা।

তানভির বিভিন্ন সময় সংগঠনের জন্য অর্থ সরবরাহ করতো জানিয়ে তিনি বলেন: তানভির অর্থদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারী আকরাম হোসেন খান নিলয়কে টাকা দেয়। জঙ্গি কার্যক্রমে অর্থ সরবরাহের বিষয়টি সে পুলিশের কাছে স্বীকারও করে।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জঙ্গি হামলার পরিকল্পনাকে নসাৎ করে দেয় পুলিশের “অগাস্ট বাইট” অভিযান। ওই ঘটনায় পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হয়ে মারা যায় কথিত জঙ্গি সাইফুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

জুলাই ৩১, ২০২৬

কেন সবার মুখে মুখে প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’?

জুলাই ৩১, ২০২৬

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT