চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রনে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার ভ্যাকসিন নেননি বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে বিবিসি জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি এবং শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রন এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া গেছে যে, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রনে আক্রান্ত।

কাউন্টির বিচারক লিনা হিদালগো এক টুইট বার্তায় জানান, এই ধরনে স্থানীয় সংক্রমণে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। তিনি সবাইকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান।

গত নভেম্বরে সাউথ আফ্রিকায় সর্বপ্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপরই বতসোয়ানা, হংকংসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়তে শুরু করে অতি সংক্রামক এই ধরন। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তসাউথ আফ্রিকায় করোনার নতুন ধরনে আক্রান্তের খবর বিশ্ববাসীকে জানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসপ্রথম মৃত্যুযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটকীয়ভাবে হাইতি থেকে পালিয়ে এলো ১২ অপহৃত মার্কিন মিশনারি

পরবর্তী

শপিংয়ের ধৈর্য নেই প্রিয়াঙ্কার, বিপরীত নিক

পরবর্তী

শপিংয়ের ধৈর্য নেই প্রিয়াঙ্কার, বিপরীত নিক

২ জার্মান কূটনীতিককে পাল্টা বহিষ্কার করলো রাশিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT