চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ফ্রান্সে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিনিয়ত দেশে দেশে হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। এরমধ্যেই মহামারি শুরুর পর ফ্রান্সে একদিনে রেকর্ড এক লাখ ৪ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যু। রাজধানী দিল্লি ছাড়াও তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাটসহ অন্তত ১৮টি রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কর্ণাটক ও দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

যুক্তরাষ্ট্রে টানা এক সপ্তাহে দৈনিক গড়ে প্রায় এক লাখ ৮৫ হাজার আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে রোববারও এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো, একই সাথে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন দেশ।

ইউরোপেও করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সে। ওমিক্রনের সংক্রমন বাড়তে থাকায় পুনরায় মাস্ক পরা বাধ্যতামুলক করেছে গ্রিস, ইটালি ও স্পেন।

চীনে করোনার নতুন হটস্পট উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে চার দিনের লকডাউন জারি করা হয়েছে। এছাড়াও ওমিক্রন ছড়িয়ে পড়ায় নতুন বিধিনিষেধের পরিকল্পনা নিয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় ওমিক্রণ আক্রান্ত শনাক্তের পর ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের গাজায় এবং কসোভোতে প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে।

Reneta

ওমিক্রন বাড়তে থাকায় ১৫ দিনের জন্য ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক এবং নরওয়ে থেকে আসা যাত্রীদের ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ডে বেড়েছে সংক্রমণ। সামনের কয়েক সপ্তাহ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনা ভাইরাসভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ দিনের ছুটি নিয়ে তিন মাস অনুপস্থিত—তবুও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

মে ৪, ২০২৬

আমরা বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী বার্তা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

হরমুজে ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’, অংশ নেবে ১৫ হাজার সেনা, ১০০ যুদ্ধবিমান

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT