চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদের-মির্জা ফখরুলের পূর্ণাঙ্গ কথোপকথন

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৯:৩৭ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

রাজনীতির মাঠে তারা একে অপরকে তুলোধুনো করেন নিয়মিত। সবসময় বিপরীতমুখি অবস্থান দু’জনের। এই উত্তপ্ত রাজনীতির মাঝেই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিবের মধ্যে কুশল বিনিময় হয়েছে।

রোববার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে দু’জনের সাক্ষাতে সৌহার্দ্যের বহিঃপ্রকাশ দেখা গেছে। এক্ষেত্রে ওবায়দুল কাদের নিজ থেকে মির্জা ফখরুলের সঙ্গে কুশল বিনিময়ে এগিয়ে যান বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সফরসঙ্গী বিপ্লব বড়ুয়া।

শুরুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন: আমাদের রাজনীতির পথ আলাদা হতে পারে কিন্তু সৌজন্য তো রয়েছে, দেখা- সাক্ষাৎ তো হতে পারে। আমি আপনার অপেক্ষায় ছিলাম।

এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন: আপনি পারফেক্ট জেন্টলম্যানের কাজ করেছেন।

রংপুরে হিন্দু বসতিতে হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে রোববার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। লালমনিরহাটে একটি দলীয় সভায় অংশ নিতে ওই ফ্লাইটেই যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। এ খবর জানতে পেরে সকালেই ওবায়দুল কাদের ঢাকা বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

তবে বিএনপি মহাসচিব ফ্লাইট পাল্টে নভোএয়ারের যাত্রী হওয়ায় সকালে দু’জনের দেখা হয়নি। পরে সন্ধ্যায় তাদের দেখা হয় ঢাকা ফেরার পথে।

Reneta

এসময় সৈয়দপুর বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জে বসে ছিলেন বিএনপি মহাসচিব। ভিআইপি লাউঞ্জ দিয়ে ঢোকার পর ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে এসে বলেন: ভাই, কেমন আছেন?

জবাবে হেসে ফখরুল বলেন: ভালো আছি, আপনি কেমন আছেন ভাই?

এসময় দুই নেতা হাত মেলান। মিনিট দু’য়েক কুশল বিনিময় হয় তাদের। এরপর ওবায়দুল কাদের বলেন: যাই বিমান রেডি হয়ে আছে।’

এসময় ‘ধন্যবাদ’ বলে তাকে বিদায় জানান ফখরুল।

ওবায়দুল কাদের যাত্রা করার ১০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ফখরুলের বিমান। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে বলে জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT