চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের ইশতেহারে কী কী থাকছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করে হবে ১৭ ডিসেম্বর। ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটাই জানিয়েছেন৷ তবে কেমন হবে ইশতেহার সেটি বড় প্রশ্ন ভোটারদের।

ঐক্যফ্রন্ট বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইশতেহার প্রণয়ন করেছে বলে জানিয়েছেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ডা. জাফরউল্লাহ চৌধুরী।

ইশতেহারে কী থাকছে এমন প্রশ্নে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম ২ বছর সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। দেশের আমূল পরিবর্তনে কাজ করা হবে। ইশতেহারের প্রথম কথাই হলো কোনো প্রতিহিংসা নয়। কাউকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া নয়। কেউই পরপর দুইবার প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না।

‘জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্থানের ব্যাপারে- কেউ পরপর দুই বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না৷ আর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যকার ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। এককভাবে কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না৷

সংবিধানের সংস্কার- একটি উচ্চ কক্ষ থাকবে। এরাই নির্বাচনকালীন সরকারের সাথে সম্পৃক্ত হবে। বিরোধী দলের সংখ্যাধিক্য থাকবে। বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার রাখা হবে।’

তিনি বলেন, নারীদের সংরক্ষিত আসন ১৫ থেকে কমিয়ে ১০ ভাগ করা হবে। তবে ২০ ভাগ নির্বাচিত হবেন। ফলে সংসদে নারীর অংশগ্রহণ ৩০ভাগ হবে। জেলা ও ইউনিয়ন পরিষদে নারী ভাইস প্রেসিডেন্ট থাকবে।

Reneta

‘ইশতেহারে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা থাকবে- দেশকে ৮ বা ১০টি প্রদেশে ভাগ করা, অথবা ১৭টি স্টেটে ভাগ করা।

স্বাস্থ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রত্যেকটি জেলায় একটি করে ভালো হাসপাতাল স্থাপন কর হবে। প্রথম ১০০ দিনে ওষুধের দাম অর্ধেকে নেমে আসবে। হাসপাতালের খরচ কমবে।

২ বছরে ২০০ জন সুপার স্পেশালিস্ট ডাক্তার তৈরি হবেন, যারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন। প্রত্যেকেটি ইউনিয়নে হেলথ সেন্টারে দু’জন করে ডাক্তার থাকবেন।

হাইকোর্টের আপীলে ৪টি ভাগ থাকবে- ফৌজদারি, সিভিল, কোন্পানি ও শেয়ার, সাংবিধানিক।। চারটি স্থায়ী শাখা।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নীতি হবে- সবার সাথে বন্ধুত্ব। মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করা হবে। ভারতের সাথে বন্ধুত্ব থাকবে। তবে ভারতকে বাংলাদেশের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে হবে।’

ইশতেহার অনুযায়ী প্রথম দুই বছর এসব সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, বাস্তবায়ন করা গেলে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে৷

তিনি বলেন, বিচারহীন হত্যাকাণ্ড বন্ধ করা হবে। র্যাবের জবাবদিহীতা আসবে।

‘যারা বিদেশে অবস্থান করে তারা যদি দেশে স্কুল কলেজ করতে চায় তাদের সহযোগিতা করা হবে। বিদেশে যারা পরিশ্রম করেন৷ তাদের দেশে আসার পথে এয়ারপোর্টে অভ্যর্থনা কক্ষ থাকবে। বিদেশে কোউ মারা গেলে দেশে এনে মর্যাদার সঙ্গে দাফন করা হবে।’

ডা.  জাফরউল্লাহ বলেন, এটি মূলত খসড়া ইশতেহার। ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সবকিছু দেখার পর চূড়ান্ত করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনঐক্যফ্রন্টের ইশতেহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

জুন ৮, ২০২৬

‘পরিকল্পনা একটাই, ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে’

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT