ইতালিয়ান সিরি এ-তে মৌসুমের প্রথম খেলায় মিলান ডার্বিতে এসি মিলানকে একমাত্র গোলে হারিছে ইন্টার মিলান।
রোববার রাতে সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ খেলতে থাকে দুই দল। তবে কোনো দলই গোলের দেখা না পেলে গোলশূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ম্যাচের ৫৮ মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেডি গুয়ারিনের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান।
সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ করলেও শেষ পর্যন্ত ইন্টার মিলানের রক্ষণভাগ ভাঙতে পারেনি এসি মিলান। নির্ধারিত সময় শেষে একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান।
এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মিলান।







