চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি উত্তীর্ণ ৮ নারী ফুটবলারের জন্য সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের ৮ খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দারুণ ফলাফলের জন্য তাদের সংবর্ধনা দেবে ওয়ালটন গ্রুপ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধাজনক সময়ে সংবর্ধিত করা হবে আঁখি-স্বপ্নাদের।

সদ্য ফল আসা এসএসসিতে উত্তীর্ণ ফুটবলারদের মধ্যে আছেন ডিফেন্ডার আঁখি খাতুন, তিনি মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ ৩.৮৩। বাকিদের মধ্যে ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা (৩.৫০), সাজেদা খাতুন (২.৫৮), রেহেনা আক্তার (৩.৭৫), স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না (৩.৯৩), শামসুন্নাহার সিনিয়র (৩.১০), আনাই মোগিনী (২.৫০) ও মাহফুজা খাতুন (৪.৪৭)।

সংবর্ধনা বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘৮ জন নারী ফুটবলার কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রুপ তাদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সংবর্ধনার আয়োজন করবো। নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে কথা বলে মেয়েদের প্রস্তুত থাকতে বলবো।’

Banglabid

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানালেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের সূচনালগ্ন থেকেই আমরা ছিলাম। নারী ফুটবলের উন্নয়নে কাজ করেছি শুরু থেকেই। তাদের সাফল্যে গর্বিত হয়েছি, ব্যর্থতায়ও পাশে থেকেছি। আমরা অত্যন্ত খুশি নারী ফুটবল দলের ৮ খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। তাদের অভিনন্দন জানাই। তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমরা সংবর্ধনা দিতে চাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, সুবিধাজনক সময়ে সংবর্ধনা দিবো। আমাদের নারী ফুটবলারদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিনারী ফুটবলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT