চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার সিনেমা যেভাবে হলিউড দখল করছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

ইন্দোনেশিয়ার লেখক জেসে ইউ সুতান্তো যখন ‘ডায়াল এ ফর আন্টিজ’ লিখেছিলেন, তখন তিনি ধারণাও করতে পারেননি যে বইটি লুফে নেবে নেটফ্লিক্স। এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন এই প্রসঙ্গে।

তিনি বলেন, তার বইটির গল্প এক ফটোগ্রাফারকে ঘিরে যিনি বিয়ের ছবি তোলেন। দুর্ঘটনাবশত একজন মানুষকে খুন করে ফেলেন এবং ইন্দোনেশিয়ার একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন মৃতদেহটি লুকানো হয়। এরপর এগিয়ে যায় ছবির কাহিনী।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে সবারই বিনোদন প্রয়োজন। এই ছবিতে তা মিলবে। চাইনিজ-ইন্দোনেশিয়ান বিয়েতে ২০০০ এর মতো অতিথি থাকে। গল্পের নায়িকার এত মানুষের মধ্যে মৃতদেহ লুকাতে হয়। তার মা এবং আন্টিরা সাহায্য করেন এই কাজে।’

সুতান্তো বিশ্বাস করেন, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ ছাড়া এই সুযোগ কখনই মিলতো না। ‘ক্রেজি রিচ এশিয়ানস’ সফল হয়েছে বলেই এশিয়ার লেখকদের গল্পের প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে নির্মাতাদের।

‘ক্রেজি রিচ এশিয়ানস’ ছবিটিকে বলা হয় ম্যাসিভ হিট। জন এম চু’র ‘ক্রেজি রিচ এশিয়ানস’ বিশ্বজুড়ে ১৮৫ মিলিয়ন ডলার আয় করেছে। কেভিন কন এর বেস্টসেলার উপন্যাস ‘ক্রেজি রিচ এশিয়ানস’ অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে।

এশিয়ানদের দখলে চলে গেছে এবারের অস্কারও। সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন হো’র ‘প্যারাসাইট।’

Reneta

বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম মার্কেটও এশিয়ার চীনে। প্রযোজক-নির্মাতাদের বাড়তি আগ্রহ থাকে চীনকে ঘিরে। শুধু মাত্র চীন থেকেই একটি সিনেমা আয় করতে পারে ১ বিলিয়ন ডলার।

বিশ্বের দর্শকের রুচিও বদলেছে। আগে হলিউড ব্লকবাস্টারের অপেক্ষায় যারা থাকতেন, তারা এখন পুরো বিশ্বের নামী নির্মাতাদের সিনেমা দেখতে পারেন স্ট্রিমিং সাইটগুলোর বদৌলতে। হলিউডের তারকাবহুল ছবির বদলে ভালো গল্পের ছবি খোঁজেন দর্শকরা। বিশেষ করে লকডাউনে যখন হলিউডের বড় বাজেটের ছবিগুলো মুক্তির অপেক্ষায় দিন গুনছে, তখন দর্শক নানা ভাষার ছবি উপভোগ করছে স্ট্রিমিং সাইটগুলোতে। সাবটাইটেল থাকায় ভাষা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আমেরিকার কোম্পানিগুলো এখন এশিয়ার কন্টেন্টের প্রতি মনোযোগ দিচ্ছে। সামাজিক গল্পের ছবিগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছেন প্রযোজকরা যেগুলো দর্শক নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবে। বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরিয়ান সিনেমানেটফ্লিক্সপ্যারাসাইটবং জুন হোলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT