চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কোচিং থেকে বিশ্বকাপ ফাইনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বের নতুন পরাশক্তি এখন ক্রোয়েশিয়া। মদ্রিচ, রাকিটিচ, ভিদার মতো খেলোয়াড়রা সেই পরাশক্তির উৎস হলেও ‘মাস্টার মাইন্ড’ মূলত কোচ জ্লাতকো দালিচ। যার কোচিং ক্যারিয়ারের অনেকটা সময় কেটেছে এশিয়ার বিভিন্ন ক্লাবে।

দালিচ ক্রোয়েশিয়ার দায়িত্ব পান গত অক্টোবরে। সেই সময় দলটির বিশ্বকাপে জায়গা পাওয়াই ছিল মূল লক্ষ্য। সেই দলটি এখন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায়।

বড় বড় দলের কোচ হতে গেলে সিভিটা হতে হয় ভারি। থাকতে হয় ইউরোপের ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা। দালিচ সেই তুলনায় কিছুই নন। বিশ্বকাপের আগে তিনি মূলত মধ্যপ্রাচ্যে বেশি পরিচিত ছিলেন। তিনি কোচিং করিয়েছেন সৌদি আরবের আল ফায়সালি, আল হিলালি ক্লাবে। এছাড়া আরব আমিরাতের আল আইন ক্লাবেও ছিলেন।

৫১ বছর বয়সী এই কোচ আল ফায়সালি ক্লাবকে ২০১০-১১ মৌসুমে সৌদি পেশাদার লিগে সপ্তম স্থানে নিয়ে আসেন। যেটি ছিল শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে ক্লাবটির প্রথম যাত্রা।

আল আইন ক্লাবে দালিচ

এরপর দালিচ ডাক পান সৌদির ঐতিহ্যবাহী ক্লাব আল হিলালিতে। প্রথমে রিজার্ভ টিমের কোচ থাকলেও কয়েক মাস পরে মূল দলের প্রধান কোচ হয়ে যান। দলটিকে প্রথম বছরেই সাফল্য এ দেন। প্রিন্স কাপে চ্যাম্পিয়ন বানানোর পাশাপাশি ২০১২-১৩ মৌসুমে লিগে রানার্সআপ বানান। ২০১৪ সালের মার্চে যোগ দেন আল আইন ক্লাবে।

এই ক্লাবেও একের পর সাফল্য ধরা দিতে থাকে দালিচের হাতে। অ্যারাবিয়ান লিগ, প্রেসিডেন্ট কাপ, সুপার কাপ জেতেন দলটির হয়ে। ওই সময়ে তার বড় সাফল্য আসে ২০১৬ সালে। দলটিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে আসেন। সেদিন কোরিয়ার একটি ক্লাবের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যায় দালিচের দল।

Reneta

এবার তার সামনে আরেকটি ফাইনাল। যে ফাইনালের সঙ্গে তুলনা চলে না কোনো ফাইনালের। দালিচ জিতলে ইতিহাস হবেন। না জিতলে ইতিহাসের পরশ পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জ্লাতকো দালিচবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT