চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের নেতৃত্বে ৫৮ দলের নতুন রাজনৈতিক জোট

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১২:৫২ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
রাজনীতি
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৫৮টি দল নিয়ে গঠিত নতুন এ জোটের নাম দেয়া হয়েছে ‘সম্মিলিত জাতীয় জোট’।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণা দেন গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক এই রাষ্ট্রপতি।

এরশাদ বলেন, জোটের প্রথম পর্যায়ে ২টি নিবন্ধিত দল এবং ২টি জোট এই মোট ৪টি শরীক নিয়ে আমরা বৃহত্তর একটি জোট গঠন করেছি। এছাড়া আরও ২টি নিবন্ধিত দলের সঙ্গে আমাদের কয়েক দফা বৈঠক চলছে।

Banglabid

“জাতীয় পার্টির নীতি ও আদর্শের সঙ্গে যারা ঐক্যমত পোষণ করবে তাদের জন্যেও আমাদের জোটের দরজা খোলা থাকবে। দেশের গণতন্ত্র ও সংবিধানের স্বার্থে বৃহত্তর ঐক্যের এখন আর কোনো বিকল্প নেই”।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরো বলেন, জাতীয় নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটে যারা নিবন্ধিত রয়েছে তারা সরাসরি জাতীয় পার্টির সঙ্গে কাজ করবে। নিবন্ধিতহীনরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন।

জাতীয় জোটের সকল নেতৃবৃন্দের উদ্দেশে এরশাদ বলেন, এই জোটে নির্বাচনী ফলাফল সবাইকে মেনে নিতে হবে। নীতিমালা লঙ্ঘন ছাড়া ব্যক্তিগত স্বার্থে জোট ছেড়ে যাওয়া যাবে না বলেও আগাম হুঁশিয়ারী দিয়েছেন তিনি।

Reneta

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকা না থাকার বিষয়ে নিজাতীয় পার্টি চেয়্যারম্যান বলেন, ১৪ দলে জাতীয় পার্টি একসময় মহাজোট গঠন করেছিলো। আমরা মহাজোটে ছিলাম। কিন্তু এখন আর মহাজোটে নেই।

“গত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করেছে। বর্তমানে সংসদে জাতীয় পার্টি বিরোধীদলের ভূমিকা পালন করছে। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, ভবিষ্যতে রাজনীতিতে কি হবে তা বলা এখন মুশকিল। রাজনীতিতে অনেক কিছু ঘটতে পারে।”

ভবিষ্যতে মহাজোটে থাকার ব্যাপারে নতুন এ জোটই সিদ্ধান্ত নিবেন বলেও জানান এরশাদ।

জানা গেছে, ‘সম্মিলিত জাতীয় জোটে’ নিবন্ধিত জাতীয় ইসলামী মহাজোটের ৩৫টি দল আর বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) ২১টি দল থাকছে। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টও থাকবে এই জোটে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটে শরীক দল ও শরীক জোটের মহাসচিবরা নিজ নিজ দল বা জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। আর নতুন জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির মহাসচিব রুহল আমিন হাওলাদার।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT