চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

৯:২০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সাংসদ আমানুর রহমান খান রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ। রানার নিজ সংসদীয় আসন (টাঙ্গাইল-৩) ঘাটাইলে এই মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার পলাতক আসামী সংসদ সদস্য রানা রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত জামিন নামঞ্জুর করে রানাকে জেল হাজতে প্রেরণ করেন । উভয় পক্ষের শুনানী শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন।

রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ফাঁসির দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ মিছিলটি স্থানীয় পারুল প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সমাবেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ন-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, এডভোকেট শাহানশাহ সিদ্দিকী, আবু সাইদ রুবেল প্রমুখ।

বক্তারা এমপি রানাসহ অন্য আসামীদের ফাঁসির দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমানুর রহমান খান রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে দেখা যাবে ‘নয়া মানুষ’

মে ৪, ২০২৬

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান

মে ৪, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আসছে

মে ৪, ২০২৬

আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটিগুলো বিলুপ্ত করল বিসিবি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT