চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন জয়েও উদযাপন নেই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হার যেন ‘নিয়তি’ হয়ে বারবার ফিরে আসছিল সামনে। অনেক প্রতীক্ষার পর খুলল ভাগ্যের দ্বার। টি-টুয়েন্টিতে নবম দেখায় এলো প্রথম জয়, তাও কিনা ভারতের মাটিতে। দিল্লির দর্শকরা তো বটেই, টেলিভিশন কিংবা মোবাইলে চোখ রাখা কোটি ক্রিকেটভক্ত ধরেই নিয়েছিলেন বাংলাদেশের উদযাপন হবে বাঁধনহারা।

সবাইকে অবাক করে ম্যাচ জেতানোর নায়ক মুশফিকুর রহিম আর জয়ের ক্যানভাসে চার মেরে শেষ আঁচর দেয়া মাহমুদউল্লাহ রিয়াদ থাকলেন শান্ত। দুজন বুকে বুক মিলিয়ে তাকালেন আকাশপানে। একদমই সাদামাটা উদযাপনে ছাড়লেন মাঠ। ডাগআউট থেকেও সতীর্থরা কেউ দৌড়ে এলেন না। রীতি অনুযায়ী প্রতিপক্ষ খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে ঢুকে পড়লেন ড্রেসিংরুমে।

জিতলে উদযাপন হবে না, এমনটা যে দলীয় পরিকল্পনারই অংশ সেটি বুঝতেও কারও কষ্ট হওয়ার কথা নয়। বেঙ্গালুরুতে ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জয়ের খুব কাছে গিয়েই উদযাপন সেরে ফেলেছিলেন মুশফিক। পরে ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পেরে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মুশফিক-মাহমুদউল্লাহকে। ভাগ্যের কী খেয়াল, তখন যারা ভিলেন হয়ে উঠেছিলেন সেই দুজনই ক্রিজে থেকে শেষ পর্যন্ত লড়ে বিজয়ের হাসি এনে দিলেন বাংলাদেশকে।

মুশফিক ৪৩ বলে ৬০ আর মাহমুদউল্লাহ ৭ বলে ১৫ রানে থাকলেন অপরাজিত। তাতে ৩ বল আগেই চলে এলো ৭ উইকেটের দারুণ জয়। ভারতের মাটিতে ভারতকে হারানোর গৌরব নিয়েই সোমবার নাগপুর যাবে বাংলাদেশ। এবার টাইগারদের চোখ সিরিজ জয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিলিড স্পোর্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT