চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সৎ বাবার ধর্ষণে টাঙ্গাইলে কিশোরী মেয়ে অন্তঃসত্ত্বা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:২৩ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
Bangladeshi villagers gather outside a tin house in a rural area. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে এবার সৎ বাবার ধর্ষণের শিকার হয়ে নয় মাসের অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েছে ১৬ বছরের এক কিশোরী। ঘটনাটি জেলার ঘাটাইল উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার ফুলমালিরচালা গ্রামের।

শুরুর দিকে মেয়েটির মা স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হন। এরপর ঘাটাইল থানায় মামলা করতে গেলে ঘাটাইল থানা পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে গত ২৪ জুলাই সৎ বাবা কামরুল ইসলামের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তিনি।

তবে মামলা দায়ের হলেও অভিযুক্ত লম্পট পিতাকে এখনও আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। এর ফলে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও জানিয়েছে মেয়েটির পরিবার।

Banglabid

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, গত সাত বছর আগে তার মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হলে তারা ফুলমালীরচালায় নানার বাড়ীতে চলে আসে। এসময় তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হয়। এর কিছুদিন পর তার মায়ের সঙ্গে বিয়ে হয় একই এলাকার কামরুল ইসলামের সাথে। প্রথমদিকের কয়েক বছর তাদের সংসার ভাল চললেও কিছুদিন পর তার উপর কামরুলের কু-দৃষ্টি পড়ে। আর এ বিষয়টি তার মা টের পেয়ে তাকে নানা বাড়ি পাঠিয়ে দেন।

‘এ নিয়ে মায়ের সাথে মনোমালিন্যসহ পাশবিক নির্যাতন চালাতো কামরুল। নয়মাস আগে হঠাৎ একদিন মাকে দেখতে সৎ বাবার বাড়ী যাই। রাতে বাড়ীর সবার সাথে ঘুমিয়ে পড়ি। মা পাশের একটি মুরগীর খামারে প্রতিদিনের মতো ভোর রাতে মুরগীকে খাবার দিতে গেলে সৎ বাবা কামরুল অতর্কিতভাবে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করে। এছাড়া ঘটনাটি কাউকে জানালে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

মৃত্যু ভয়ে বিষয়টি গোপন রাখে কিশোরী। এর কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় তাকে। এসময় চিকিৎসকরা তাকে গর্ভবতী বলে সনাক্ত করে। প্রথমে বিষয়টি গোপন থাকলেও পরে মাদ্রাসার সহপাঠী ও এলাকাবাসীর মাধ্যমে জানাজানি হয়ে যায়। এখন অনাগত সন্তানের ভবিষৎ আর নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মেয়েটির মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT