চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মেসির পালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে অলিম্পিক লিওঁর মাঠ থেকে জিতে আসতে পারেনি বার্সেলোনা। ফলে ঘরের মাঠে একরকম চাপে থেকেই শেষ আটের লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে কাতালানদের। ঘরের মাঠে খেলা হলেও বার্সাকে চিন্তায় রাখছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তনের ম্যাচগুলো। যেখানে এগিয়ে থেকে পরে বিদায় নিতে হচ্ছে অনেক দলকে। যার সবশেষ সাক্ষী স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২ গোলে এগিয়ে থেকেও বিদায়, মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০তে জিতে কোয়ার্টারে উঠেছে জুভেন্টাস।

আট মৌসুম একই মাটিতে লড়াই করেছেন। এখন দুজন দুই দেশে। তবুও লড়াই থামেনি রোনালদো-মেসির। ফলে সেই পথ বলা যায়, আগের রাতে রোনালদো পেরেছেন, এবার পালা মেসির।

জুভেন্টাসের চেয়ে বার্সেলোনার জন্য কাজটা খাতা-কলমের হিসাবে একটু সহজই। প্রথম লেগ ড্র হওয়ায় কোনোভাবে জিতলেই হবে। সেটা এক, দুই বা তিন-চার গোলের হিসেব নেই। তার উপর ন্যু ক্যাম্পে বার্সা বরাবরই অপ্রতিরোধ্য। ইতিহাস বদলে দেয়ার অনেক ঘটনা এ মাঠে ঘটিয়েছে কাতালান জায়ান্টরা।

তারপরও বার্সার যেটুকু ভয়, তার ইঙ্গিত শেষ ষোলোর আগের ম্যাচগুলোতেই দেয়া আছে। নিজেদের মাঠে হেরে আয়াক্স আমস্টারডামের হাতে বিদায়ঘণ্টা বেজেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী এবং সবশেষ তিনবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। একইভাবে প্রথম লেগে পিছিয়ে থেকেও রোমাকে বিদায় করে দিয়েছে এফসি পোর্তো। এছাড়া প্যারিসে বিজয়োল্লাসে মেতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভদের কীর্তি তো এখনো ২৪ ঘন্টাও পেরোয়নি।

তাই ন্যু ক্যাম্পে একটু এদিক-সেদিক হলেই লিওঁর হাতে অঘটনের শিকার হতে পারে বার্সাও। পাশাপাশি এ ম্যাচের আগে বার্সার হয়তো মনে পড়বে গতবারের ফলাফলের কথা। যেখানে রোমার বিপক্ষে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকেও পরে বিদায় নিতে হয়েছিল ৩-০ গোলে হেরে। তাই এ ম্যাচ ঘিরে বাড়তি সতর্কতা থাকবে বার্সা শিবিরে।

অন্যদিকে প্রথম লেগে নিজের মাঠের সুবিধা নিতে পারেনি লিভারপুলও। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচের পর এখন সব উত্তেজনা জমা হয়ে আছে অ্যালিয়েঞ্জ অ্যারেনার জন্য। বায়ার্ন মিউনিখের মাঠে এবার শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই ইউরোপিয়ান জায়ান্ট। এ ম্যাচ আর সমতায় শেষ হওয়ার সুযোগ নেই। যেকোনো একটি দলকে বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে।

Reneta

অ্যালিয়েঞ্জে ‘অল রেড’দের আতিথ্য দেয়ার আগে অবশ্য খুব বেশি স্বস্তিতে নেই বায়ার্ন মিউনিখ। বিশেষ করে দলের তিন খেলোয়াড় জেরোমে বোয়েটাং, ম্যাট হামেলস ও থমাস মুলারের জাতীয় দল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বায়ার্ন শিবির।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে জার্মান দলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ ও বিরক্তিও প্রকাশ করেছেন বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে। এ ঘটনা কিছুটা হলেও উত্তপ্ত রাখবে বাভারিয়ানদের ড্রেসিংরুমকেও। সেই উত্তাপ মাঠেও প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

জুলাই ৭, ২০২৬

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি আরবের পর্যটন ভিসা

জুলাই ৭, ২০২৬

জন্মদিনের আগেরদিন ৩৮ বছরে চলে গেলেন আফগান সাবেক পেসার

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT