চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে এসেছে প্রত্যাশিত জয়। এবার রঙিন পোশাক গায়ে জড়ানোর পালা টাইগারদের। জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ ১৬ জুলাই হারারেতে খেলবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শুরু হয়ে গেছে সাদা বলের প্রস্তুতিও।

তিন সংস্করণে খেলতে যাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ। কেননা এটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এক নম্বরে। তার পরেই বাংলাদেশ। আর যাদের বিপক্ষে আসন্ন সিরিজটি, সেই জিম্বাবুয়ের অবস্থান একদম তলানীতে, ১৩ নম্বরে।

যদিও তারা খেলেছে মাত্র তিন ম্যাচ। জয় একটিতে। অন্যদিকে শীর্ষ দুই দল ইংল্যান্ড ১৪ ও বাংলাদেশ ৯ ম্যাচ খেলেছে।

এই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলে ইংল্যান্ডের খুব কাছে চলে যাবে বাংলাদেশ। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান হবে মাত্র ৫ পয়েন্টের।

বর্তমানে ইংল্যান্ডের ৮৫ পয়েন্ট, আর বাংলাদেশের ৫০। তামিম ইকবালের দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সমান ৪০ পয়েন্ট করে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে এদুটি দল।

Reneta

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে একই প্রতিপক্ষের সঙ্গে ৫০তম ওয়ানডে জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এপর্যন্ত ৭৫ বার দুই দল ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৪৭বার। আর তিনটি জয় পেলেই ফিফটি পূর্ণ হবে টাইগারদের। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে ২৮টি ওয়ানডে।

জিম্বাবুয়ের মাটিতে মুখোমুখি লড়াইয়ে জয়ের দিক থেকে এগিয়ে স্বাগতিকরা। ২৮ ম্যাচের মধ্যে তারা জিতেছে ১৫ বার। আর সফরকারী বাংলাদেশ জিতেছে ১৩ বার।

১৬, ১৮ ও ২০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। তার আগে ১৪ জুলাই ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ওয়ানডের পর রয়েছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

২০১৩ সালে সবশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ ১-১এ ড্র করলেও ওয়ানডে সিরিজ ২-১ হেরে যায় সফরকারীরা। আট বছর পর যখন দুটি দল মুখোমুখি হচ্ছে, তখন শক্তি-সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে বাংলাদেশ।

একমাত্র টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে পাওয়া জয় আরও বেশি নির্ভার করেছে দলকে। যুগিয়েছে আত্মবিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT