চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার একটু ট্রেন্ডি গল্প বলার চেষ্টা করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

‘নাটকের মানের চেয়ে ভিউ গুরুত্বপূর্ণ’র এই সময়ে যারা এখনও গল্পকেই প্রধান মনে করেন, তরুণ নির্মাতাদের মধ্যে এই সংখ্যা হাতে গোণা। এমন হাতে গোণাদের একজন ‘লিফলেট’খ্যাত নির্মাতা সেরনিয়াবাত শাওন।

নাটকের গল্পে তিনি তুলে ধরেন সমকালের নানা শ্রেণিপেশার মানুষের জীবনঘনিষ্ঠ গল্প। রোদে পোড়া-বৃষ্টিতে ভেজা শহরের গল্প। কখনও তার গল্পের নায়ক হিসেবে স্থান করে নেন বাসে-বাসে ক্যানভাস করে বেড়ানো লোকটি। নতুন টাকা বিক্রি করা মতিন গুরুত্ব পান তার নাটকে। কখনও বা কান পরিষ্কার করে সংসার চালানো আলতাফ হয়ে উঠেন তার নাটকের গল্পের প্রধান চরিত্র। কিংবা অর্থের বিনিময়ে রান্না করে মানুষকে খাওয়ানো মল্লিকার মতো খেটে খাওয়া মানুষটিও।

শহরের নিম্নবিত্ত মানুষদের নিয়ে নিয়মিত গল্প বললেও এবার ‘ট্রেন্ডি গল্প’ নিয়ে হাজির সেরনিয়াবাত শাওন। জানালেন, ওয়েব সিরিজ ‘সিটি অব এরর’ এর পর ‘অতঃপর’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন, যা থিমেটিক ইউটিউবে দেখতে পারবেন দর্শক।

‘এবার একটু ট্রেন্ডি গল্প বলার চেষ্টা করেছি। এর আগে আমি এরকম কাজ করিনি,’ বলছিলেন সেরনিয়াবাত।

কী রকম ট্রেন্ডি গল্প এটি?

‘অতঃপর’-এর একটি দৃশ্যে তানজিন তিশা ও জোভান

নির্মাতা বলেন, এই সময়ের দুজন তরুণ-তরুণীর স্ট্রাগলের গল্প বলেছি এবার। একজন তরুণী উদ্যোক্তা, যিনি শাড়ি তৈরী করে অনলাইনে বিক্রি করেন। অন্যদিকে একজন সারভাইবাল রাইডারের স্ট্রাগল, যিনি তার পণ্যগুলো বিভিন্ন ক্লায়েন্টদের কাছে পৌঁছে দেন।

Reneta

দুই তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও জোভান। শুটিং হয়েছে ১৫-১৬ সেপ্টেম্বর। চলতি মাসেই থিমেটিক ইউটিউবে মুক্তি পাওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনপ্লাটফর্মলিড বিনোদনলিফলেটসেরনিয়াবাত শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT