চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আফ্রিদি বললেন, অবসরের চিন্তা নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

‘ভবিষ্যত বলে দিবে ক্যারিয়ারে কি হতে যাচ্ছে’- এমন মন্তব্য করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর উড়িয়ে দিলেন বুম-বুম শহীদ আফ্রিদি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়ে বিদায়ী ম্যাচ খেলার গুজবও থামিয়ে দিলেন পাকিস্তানের এই তারকা অল-রাউন্ডার।

পেশোয়ারে গণমাধ্যমের কাছে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের হয়ে আমি ইতোমধ্যেই ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছি, পিসিবির জন্য নয়। ম্যাচের জন্য আমি কখনই কারো উপর নির্ভরশীল নই। যে ধরনের সহযোগিতা ও ভালবাসা আমি আমার শুভাকাঙ্ক্ষি ও সমর্থকদের কাছ থেকে পেয়েছি সেটাই আমাকে যথেষ্ট দিয়েছে।’

চলতি বছর এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে অধিনায়কত্ব ছেড়ে দেয়া আফ্রিদিকে নিয়ে গুজব ছিল হয়তো বা অধিনায়কত্বের সাথে সাথে ক্রিকেটটাকেও বিদায় জানাতে যাচ্ছেন। সে কারণে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচটি খেলার সুযোগের অপেক্ষায় রয়েছেন, এমন গুজবে সরব হয়ে ওঠে আফ্রিদির সমালোচকরা।

প্রাথমিক ভাবে আফ্রিদি নিজেও অবশ্য সেই ধরনের ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ সিরিজে পিসিবির পক্ষ থেকে সমর্থন পেয়ে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

আফ্রিদি আরো জানিয়েছেন, প্রতিনিয়ত তিনি ক্রিকেটটাকে উপভোগ করছেন এবং টি২০ ক্রিকেটে আরো বেশী সময় দেবার চেষ্টা করছেন।

“আমি মনে করি না আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি নিজের খেলা বেশ উপভোগ করছি এবং সর্বোচ্চ পর্যায়ে আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে চাই। পাকিস্তানের হয়ে দলে সুযোগ পাবার বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।”

Reneta

এদিকে পিসিবি ঊর্ধ্বতন কর্মকর্তা নাজাম শেঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আফ্রিদির সাথে বোর্ডের কোন বিরোধ নেই। পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা অপকটেই স্বীকার করেছেন শেঠী।

তিনি আরো জানিয়েছেন, সময় হলে অবশ্যই আফ্রিদিকে বর্ণাঢ্য একটি বিদায় সংবর্ধনা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT