চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই নির্বাচনে জয়ী মাতলুব আহমাদের ‘উন্নয়ন পরিষদ’

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:১৪ অপরাহ্ণ ২৩, মে ২০১৫
অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বি-বার্ষিক নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বে উন্নয়ন পরিষদ ৩২ পরিচালক পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে। চেম্বার গ্রুপ থেকে ১২টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩টি পদে জয়ী হয় তারা।

চেম্বারের নির্ধারিত ১৬টি পরিচালক পদের মধ্যে মাতলুব আহমাদের প্যানেল পায় ১২টি পদ। এরপর আসে অ্যসোসিয়েশন গ্রুপের ফল। এখানে উন্নয়ন পরিষদ জেতে ১৩টি পদ।

নির্বাচনে জয়লাভের পর উন্নয়ন পরিষদের মাতলুব আহমাদ তার প্রতিশ্রুতি পূরণের কথা জানান।

শনিবার সকাল থেকে রাজধানীর মতিঝিলে সারাদেশের ব্যবসায়ীদের নিয়ে গঠিত ৭৮ টি চেম্বার ও ৪৩০ টি এসোসিয়েশন নিয়ে গঠিত এফবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা শুরু হয়ে চলে ভোর পর্যন্ত করা হয়।

৩২ টি পরিচালক পদের জন্য ভোট দিয়েছেন ভোটাররা।

ভোটের লড়াইয়ে নামে তিনটি প্যানেল। মাতলুব আহমেদর নেতৃত্বে উন্নয়ন পরিষদ, মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেমের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

Reneta

মোট ৫২ টি পরিচালক পদের বাকি ২০ টিতে বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের মনোনীত ব্যক্তিরা পরিচালক হবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ২ হাজার ২’শ২ জন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৪৩৬ জনের মধ্যে ভোট দিয়েছে ৪১৮ জন। অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭শ ৬৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫শ ৩২ জন। মোট ভোট পড়েছে ৮৯ শতাংশ।

আগামীকাল পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও দু’জন সহসভাপতি নির্বাচন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইএফবিসিসিআই নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

জুলাই ৭, ২০২৬
Oplus_131072

‘এমন ছবি হাউজফুল হলে বাংলা সিনেমা অনেক দূর এগোবে’

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা যেখানেই গেছে শিরোপার দাবিদার থেকেছে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT