চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে বঞ্চিত অভিনয় শিল্পীদের নতুন সংগঠন 

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:৫০ অপরাহ্ন ১২, আগস্ট ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ১৮৪ জন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা মিলে এফডিসিতে নতুন সংগঠন দিয়েছেন, যার নাম ‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’।

চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, প্রযোজক ও পরিচালক মিলিয়ে ১০ জনকে এ সংগঠনের উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। চলচ্চিত্রের ১৮ পরিবারের আওতাভুক্ত হওয়ায় এফডিসিতে এ নিয়ে সংগঠনের মোট সংখ্যা দাঁড়ালো ১৯টি।

খোঁজ নিয়ে জানা গেছে, চলচ্চিত্রের যেসব শিল্পীরা তাদের ভোটাধিকার অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তারা এ সংগঠনের সদস্য। তাদের অধিকার রক্ষাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’-এর আহ্বায়ক ও চিত্রনায়ক ফিরোজ শাহী চ্যানেল আই অনলাইনকে বলেন, ৮ আগস্ট এ সংগঠনটি গোছাতে শুরু করি। মঙ্গলবার পরিচালক ও প্রযোজক সমিতি থেকে অনুমোদন পাই এবং চলচ্চিত্র পরিবারে এ সংগঠন যুক্ত হয়। আগামিতে এফডিসিতে আমরা এ সংগঠনের অফিস করতে চাই।

‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’-এ রয়েছে সিনিয়র শিল্পী, পরিচালক ও প্রযোজক মিলিয়ে থাকছেন ১০ সদস্যের উপদেষ্টা। তারা হলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, এমডি ইকবাল, আলিমুল্লাহ খোকন, মেহেদি হাসান সিদ্দিকী মনি, বিপ্লব শরীফ। পরিচালকদের মধ্যে আছেন। মুশফিকুর রহমান গুলকার, বদিউল আলম খোকন। আরও আছেন দুই অভিনেতা ওমর সানী ও অমিত হাসান।

এছাড়া এ সংগঠনের মূল কমিটিতে একজন আহবায়ক, ৩ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব, চারজন যুগ্ম সদস্য সচিব, কার্যনির্বাহী সদস্য ১২ জনসহ মোট ২১ জন শিল্পী আছেন।

Reneta

‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’-এর অন্যতম উপদেষ্টা চিত্রনায়ক ওমর সানী বলেন, শিল্পী সমিতি থেকে ভোটাধিকার হারানো ১৮৪ জন একত্রিত হয়ে এ সংগঠন দিয়েছেন। আমি এখানে উপদেষ্টা হিসেবে আছি। তাদের অধিকার আদায়ের পরেও যাতে এ সংগঠনটি থাকে সেটিও চাই। এ সংগঠন দিয়ে এফডিসিতে এখন মোট ১৯ সংগঠন।

প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক ও ‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’-এর উপদেষ্টা শামসুল আলম বলেন, ১৮৪ জন বঞ্চিত শিল্পীরা মিলে এ সংগঠন দিয়েছে। আমাকে উপদেষ্টা হিসেবে কমিটিতে রেখেছে। তারা তাদের যৌক্তিক অধিকার আদায়ে এক হয়েছেন। তাদের দাবি ও সংগঠনের সঙ্গে আমরা চলচ্চিত্র পরিবার এক আছি।

তবে উপদেষ্টা কমিটিতে নাম থাকা জনপ্রিয় অভিনেতা অমিত হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, এ সংগঠনের ব্যাপারে কিছুই জানি না। খবরটি এ প্রতিবেদকের মাধ্যমেই প্রথম শুনলেন। তিনি বলেন, উপদেষ্টা কমিটির তালিকায় আমার নাম যদি দিয়েই থাকে তবে আমার অনুমতি ছাড়াই করা হয়েছে। আমি কিছুই জানিনা।

‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’-এর আহ্বায় ফিরোজ শাহী বলেন, অমিত হাসান পরপর দুই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। এজন্য তিনি হয়তো জানেন না। তবে তিনি আমাদের সঙ্গেই আছেন।

সংগঠনটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, শিল্পী সমিতিতে থেকে যে ১৮৪ জনকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে তারা এক হয়েই ‘চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম’ গঠন করেছে। আমাদের সদস্যপদ ফিরিয়ে দেয়া হলেও ভবিষ্যতে এ সংগঠন থাকবে। যেসব শিল্পী তার অধিকার থেকে বঞ্চিত তারা আমাদের সঙ্গে যোগ দিলে তাদের অধিকার আদায়ে আমরা লড়বো। শিল্পী সমিতি বাদে সব সংগঠন আমাদের স্বীকৃতি দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আলিমুল্লাহ খোকনএফডিসিএমডি ইকবালখোরশেদ আলম খসরুলিড বিনোদনশামসুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি’র চার অগ্রাধিকার কর্মসূচি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT