চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে পি এ কাজলের মরদেহ নিয়ে আসেন স্বজনেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
বিনোদন
A A
পি এ কাজল

পি এ কাজল

এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘ওরা ১১ জন’ ছবির শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুতি চলছে। হঠাৎ​ ঘোষণা করা হলো, ‘চিত্রপরিচালক পি এ কাজলের মরদেহ নিয়ে এসেছেন তার স্বজনেরা। যারা তাকে শেষবারের মতো দেখতে চান, যেতে পারেন।’

জানা গেল, শমরিতা হাসপাতালের শবহিমাগার থেকে পি এ কাজলের মরদেহ শেষকৃত্যের জন্য রায়েরবাজার শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে অ্যাম্বুলেন্সে করে শেষবারের মতো তাকে এফডিসিতে আনা হয়।

দেখা গেল, হাতেগোনা কয়েকজন ছাড়া তেমন কেউই আসেননি অ্যাম্বুলেন্সের কাছে। তাদের মধ্যে ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রবীণ সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ। এ সময় জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে তাদের কেউই বের হননি।

অ্যাম্বুলেন্সে করে চিত্রপরিচালক পি এ কাজলের মরদেহ এফডিসিতে আনা হয়

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রপরিচালক পি এ কাজল। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎ​সার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। অবস্থার অবনতি হওয়ায় ৪ মে তাকে জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পি এ কাজলের পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। তার স্ত্রী সুচিত্রা আচার্য। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন পি এ কাজল। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাকিব খান থেকে শুরু করে সাইমন পর্যন্ত প্রায় সব তারকাই তার ছবিতে অভিনয় করেছেন।

Reneta

‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’, ‘প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’–এর মতো জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন তিনি । তার নির্মিত সর্বশেষ ছবি ‘চোখের দেখা’ গত বছর মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পি এ কাজল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT