চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলে ‘ভ্যাট এলটিইউ’র রাজস্ব আয় বেড়েছে ৪০ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
অর্থনীতি
A A

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি ২০১৭-১৮ অর্থবছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে। এ সময়ে এলটিইউ ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। ২০১৬-১৭ এপ্রিল মাসে এলটিইউয়ের রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় এ বছর রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এর ফলস্বরূপ গত এপ্রিল মাসে ৪ হাজার ৬৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

তিনি বলেন, ‘বছরের শুরুতে আমরা প্রতিষ্ঠানভিত্তিক একটি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করি, এর আলোকে প্রতি মাসে ২ বার কর্মপরিকল্পনার অগ্রগতি মনিটারিং করা হয়। যেখানে দাখিলকৃত রিটার্ন পুরোটা পরীক্ষা করে দেখা হয়, তারা রেয়াত সঠিকভাবে বা বেশি নিয়েছে কিনা অথবা উৎসে কর দিচ্ছে কিনা। এভাবে গত ২ বছরে ২ হাজার কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করা হয়। এর মধ্যে ১ হাজার ২৬৫ কোটি টাকা ইতোমধ্যে আদায় হয়েছে।’

বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় সেখান থেকেও বড় অংকের রাজস্ব আয় এসেছে বলে তিনি জানান।
মতিউর রহমান বলেন, ৩ হাজার ২৪ কোটি টাকার মামলা চলমান রয়েছে। আশা করছি, যদি উচ্চ আদালতের সহযোগিতায় সেটা আদায় করতে পারব।

চলতি অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে এলটিউউ ৩৬ হাজার ৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরএলটিইউভ্যাট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT