চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এতটা আসলে কল্পনাও করিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই উঠে এসেছেন খুলনা থেকে। যে কারণে সেখানকার বিভাগীয় দলে সুযোগ পাওয়া জাতীয় দলের মতোই কঠিন ব্যাপার! ভাগ্যক্রমে ইমরান উজ জামানের বেলায় সেটি হয়ে গেল সহজ। বিজয়, মিঠুন ও সোহান ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকায় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সংকট ছিল দলটিতে। জাতীয় লিগে বিকল্প হিসেবে তাই নবীন এ ক্রিকেটারের মাথায় উঠল সাদা ক্যাপ।

প্রথম শ্রেণির ম্যাচে অভিষেকে ৭১ রানের ইনিংস খেলে ব্যাটসম্যান সত্ত্বার জানান দিয়েছেন ইমরান। ঘরের মাঠে সাদা পোশাকে প্রথমবার নেমেই জাগান সেঞ্চুরির আশা। রংপুর বিভাগের স্পিনার তানবীর হায়দারের বলে আউট হওয়ার আগে ১২৭ বলে ১১টি চারে সাজান ইনিংসটি। ৭৪ বলে ফিফটি ছোঁয়ার পরে ব্যাট চালান ধীরগতিতে। ম্যাচের তৃতীয় দিনে আরেক ওপেনার রবিউল ইসলাম রবির সঙ্গে গড়েন ১৩৬ রানের জুটি।

গত বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিতে ৮৯৬ রান করে সম্ভাবনার জানান দেন যশোরের ২৪ বছর বয়সী ইমরান। বিসিবির নতুন নিয়মে সুযোগ পেয়ে যান এ বছর প্রিমিয়ার লিগে খেলার। রাতারাতি অভিষেকও হয়ে গেল তার জাতীয় লিগে।

এক বছরের ব্যবধানে তিনটি লিগ খেলার সুযোগ স্বপ্নের মতোই মনে হচ্ছে ইমরানের। বললেন, ‘গত বছর এ সময়ে আমি প্রথম বিভাগে খেলেছি। এখন তো প্রথম শ্রেণিতে ডেব্যু হয়ে গেল। এতটা আসলে কল্পনাও করিনি। ওভাবে ভাবিনি এক বছরের ভেতর এতদূর আসতে পারব। তবে ভেবেছি, যে পর্যায়েই খেলি সেরা পারফরম্যান্স করার। যাতে পরের ধাপে যেতে পারি। এক বছরে দুইটা লিগ খেলোর সুযোগ পেয়েছি। এটা সচরাচর হয় না। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, তারা নতুন নিয়মটা করেছে প্রথম বিভাগে ভালো করলে ওই মৌসুমে প্রিমিয়ারও খেলা যাবে।’

খুলনার তিন উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান দেশে ফিরলে নিঃসন্দেহে কঠিন হয়ে যাবে ইমরানের একাদশে সুযোগ পাওয়া। প্রথম ইনিংসে ভালো করলেও এ ওপেনার মনে করেন মিঠুন-নুরুলদের সমমানের ক্রিকেটার হতে সময় লাগবে আরও।

‘তারা আমাদের বিভাগের নিয়মিত পারফর্মার, জাতীয় দলের খেলোয়াড়। টিকে থাকতে হলে একস্ট্রা অর্ডিনারি কিছু না করলে হবে না। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এ মুহূর্তে সম্ভব না। আমার থেকে অনেক উপরে তারা। আমি যেন তাদের লেভেলে যেতে পারি সে চেষ্টা করছিলাম। চেয়েছিলাম তারা না থাকলে কোনো জায়গা তৈরি হলে যেন বিবেচনায় আসি। কিপার খুঁজলে যেন আমাকে নিয়ে ভাবে সে চেষ্টা করেছি। খুলনার যে টিম, সেটা জাতীয় দলের ক্যাটাগরির। এখানে ৬০-৭০ করাটা নিরাপদ নয়, ১৫০-২০০ করতে হবে। একটা দিনের পারফরম্যান্সে সব বদলে যায় না। একটা ইনিংসে তাদের সারাবছরের পারফরম্যান্স আড়াল হবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিএল-২০১৯জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

চোটে পড়লেন মেসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

মোনাজাতের মাধ্যমে ভোটদান শুরু করলেন কিশোরগঞ্জের ভোটাররা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT