চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটাই রোমাঞ্চ, এটাই তো ফুটবলের সৌন্দর্য’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:৩৮ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
গোলাম সারোয়ার টিপু

গোলাম সারোয়ার টিপু

‘গ্রুপ অব ডেথ’ কথাটা তুলে দেবার প্রতিজ্ঞাই যেন করেছে রাশিয়া বিশ্বকাপ। খেলা মাঠে গড়ানোর আগে ভাবা হচ্ছিল গ্রুপ ‘ডি’ ও ‘এফ’ মৃত্যুকূপ। গ্রুপপর্বের খেলা শেষ ধাপে আসার পর দেখা যাচ্ছে অর্ধেক গ্রুপই আসলে মৃত্যুকূপ। টানা দুই জয়ে বেলজিয়াম, ফ্রান্স, উরুগুয়ে, মেক্সিকো, ক্রোয়েশিয়া শেষ ষোলো নিশ্চিত করলেও ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগালের মতো জায়ান্ট দলগুলোকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

অনেক ফুটবলভক্তের মনেই একটি অপ্তবাক্য- এ কেমন বিশ্বকাপ হচ্ছে! বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু অবশ্য এটিকেই বলছেন ফুটবলের সৌন্দর্য, রোমাঞ্চ, গরিমা। তার মতে, ‘কেউ যদি খেলা শুরুর আগেই ফল বুঝে যায় তাহলে আর চার্ম থাকল কোথায়? যা হচ্ছে এটা তো নিঃসন্দেহে ফুটবলের জন্য ভালো।’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে গোলাম সারোয়ার বললেন, ‘আগে আমরা যেমন বলতাম জার্মানি তো সেমিফাইনাল খেলবেই, অমুক দল তো সেমিতে উঠবেই। এবার ওসব টিমের কেউই এখন পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি। নকআউট পর্বে যাবে কিনা তাও নিশ্চিত নয়। ফ্রান্স কনফার্ম করছে, বেলজিয়াম করছে। আমরা সবসময় যাদের নাম জপ করতে থাকি, সেই জায়ান্টসদের কেউই কনফার্ম না। এটাকে বলবো ইতিবাচক দিক। পজিটিভ এজন্য যে, অন্য দলগুলোর সঙ্গে পারফরম্যান্সের যে ব্যবধান ছিল, সেটা অনেক কমে এসেছে।’

বিশ্লেষণের পর গোলাম সারোয়ার মনে করছেন বিশ্বকাপে দলগুলোর মাঝে পার্থক্য কমে আসার কারণ ইউরোপের ক্লাব ফুটবলে সবার অংশগ্রহণ বৃদ্ধি।

‘এখন সবাই সবাইকে চেনে। পেলে কখনও ইউরোপে খেলেনি। কিন্তু এখন তো ব্রাজিলের প্রায় সাড়ে সাতশ ফুটবলার বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। বেশিরভাগই ইউরোপে। এখানে সবার সম্পর্কে সবাই জানে। আরেকটা ব্যাপার হল, কোচরাও এখন সম্পৃক্ত। অপরিচিত বলে কেউ নেই। এই কারণেই এবারের বিশ্বকাপ প্রতিদ্বন্দীতাপূর্ণ মনে হচ্ছে, ভালোও লাগছে। ফুটবলের এই যে অনিশ্চয়তা এটাই কিন্তু বিউটি।’

‘অনেকের কাছে হতাশার যে আর্জেন্টিনা খেলবে না। অনেকে কান্নাকাটি শুরু করেছে। অনেকে ভাবছে ব্রাজিল না গেলে কেমন হবে! তাদের বোঝা উচিত, অন্য টিমও তো খেলতে এসেছে। কিছু দলের প্রতি যেকোনো কারণেই হোক আমরা একটু দুর্বল। বেলজিয়াম ইজ অ্যা গুড টিম, ফ্রান্স ইজ অ্যা গুড টিম। এগুলো তো উড়িয়ে দেয়া যাবে না। ক্রোয়েশিয়া ফ্যান্টাসটিক টিম। তাদের খেলার যে ধরণ! আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের-জার্মানির সাপোর্টার, আবার কেউ রোনালদোর জন্য পর্তুগালের সাপোর্টার; কিন্তু কথা হল এদের চেয়ে ক্রোয়েশিয়া অনেক ইতিবাচক ও কার্যকরী ফুটবল খেলছে। এই জায়গাগুলো যারা ভালোভাবে খেয়াল করেন তাদের কাছে এই খেলাগুলো বেশি উপভোগ্য হচ্ছে।’ -যোগ করেন গোলাম সারোয়ার।

Reneta

এবারের বিশ্বকাপ খুব বেশি উপভোগ করছেন গোলাম সারোয়ার। এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে তা দেখে যে ধারণা পেয়েছেন, সেটির উপর ভিত্তি করে করলেন ভবিষ্যতবাণীও। তার মতে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স খেলবে সেমিফাইনালে।

গত বিশ্বকাপে পাঁচটি দলের নাম বলেছিলেন, যার চারটি দল উঠেছিল সেমিফাইনালের লড়াইয়ে। এবার ভবিষ্যতবাণী সঠিক হবে কিনা তা সময়ই বলে দেবে। হোক আর না হোক, রাশিয়া বিশ্বকাপ উপভোগ্য হচ্ছে সেটাই বড় বিষয় গোলাম সারোয়ারের কাছে।

‘সেমিতে যাওয়ার মতো এখন পর্যন্ত যা দেখেছি তাতে স্পেন, ফ্রান্স। তার সঙ্গে যোগ করবো বেলজিয়াম ও ক্রোয়েশিয়াকে। এদের সম্ভাবনা আছে। তারা খুব ভালো ব্র্যান্ড অব ফুটবল খেলছে। ব্রাজিল, জার্মানি এখনও শিওর না(রাউন্ড অব সিক্সটিন)। আর্জেন্টিনা শেষ ম্যাচ খেললে বোঝা যাবে। নাইজেরিয়ার সঙ্গে খেলা। নাইজেরিয়া যেভাবে খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। বড় দলগুলোকে অন্যরা টেক্কা দিচ্ছে এবার। এটাই এক্সসাইটমেন্ট, এটাই তো ফুটবলের বিউটি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT