চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা ক্রিকেট, যেকোনো কিছুই ঘটতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ০১, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ মঞ্চে খেলতে যাচ্ছে আফগানিস্তান। বাছাইপর্বে জিম্বাবুয়ের মতো দলকে হটিয়ে জায়গা করে নেয় আফগানরা। ইংল্যান্ড বিশ্বকাপে নিজের দল নিয়ে তাই আশাবাদী আফগানিস্তানের নতুন অধিনায়ক গুলবাদিন নায়েব।

বিশ্বক্রিকেটের মহারণের দল পাঠানোয় খানিকটা অন্যপথ নিয়েছিল আফগান বোর্ড। ২৩ জনের সম্ভাব্য একটি দলকে সাউথ আফ্রিকায় প্রশিক্ষণে পাঠানো হয়। নির্বাচক কমিটির মতে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের শেষ ছয় মাসের পারফরম্যান্স এবং ফিটনেসকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রস্তুতি ভালো হওয়ায় বিশ্বকাপে এবার বড়কিছু অঘটনও ঘটাতে চায় তারা।

সফল হওয়া সত্ত্বেও সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব হারান আসগর আফগান। তাকে-সহ তিন ফরম্যাটের জন্য তিনজনকে নেতৃত্বের দায়িত্ব দেয় আফগান বোর্ড। ওয়ানডে দলের অধিনায়ক করা হয় অলরাউন্ডার গুলবাদিন নায়েবকে। একটি নতুন নেতৃত্বে দল গঠন করার সিদ্ধান্ত হয়।

সিনিয়রদের পাশে ঠেলে নায়েবকে অধিনায়ক করায় দেশের মানুষ একটু উদ্বেগে। তাদের চিন্তা আচমকা পাওয়া দায়িত্ব বড় মঞ্চে কীভাবে পালন করবেন নায়েব? এটা কী টিম স্পিরিটে প্রভাব ফেলতে পারে? আসে এমন প্রশ্নও।

তবে উদ্বেগ উড়িয়ে দেয়ার সঙ্গে সতীর্থদের প্রশংসা করেছেন নায়েব। সেই সঙ্গে বলছেন, পরিবর্তনটা ‘বড় কোনো’ বিষয় না।

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে আফগান অধিনায়ক বলেন, ‘আমি যখন দলের দিকে তাকাই, দেখি গত কয়েক মাসে দারুণ প্রস্তুতি হয়েছে। ছেলেরা মানসিকভাবে খুবই আত্মবিশ্বাসী। বিশ্বকাপে অংশ নিতে সবাই ব্যাকুল হয়ে আছে।’

Reneta

সাউথ আফ্রিকার প্রশিক্ষণ নিয়ে দারুণ খুশি নায়েব। কারণ, ইংল্যান্ডেও প্রায় একই রকম পিচে খেলতে হবে তাদের। সাউথ আফ্রিকার বাউন্সি পিচের প্রশিক্ষণ বিশ্বকাপে বেশ কাজে দেবে বলেই তার বিশ্বাস।

বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের একেবারে শেষে, অর্থাৎ ১০ নম্বরে আছে আফগানিস্তান। তবে র‌্যাঙ্কিং যেখানেই থাক, নায়েব বলছেন, বিশ্বকাপে যে তারা অনেক দলকেই বিস্ময় উপহার দিতে পারেন সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

এশিয়া কাপের সবশেষ সংস্করণে শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। ভারত-পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে। বিশ্বকাপেও এমন কিছু হতে পারে? নায়েবের সোজা উত্তর, ‘আমি এমনটাই আশা করি। এটা ক্রিকেট- যেকোনো কিছুই ঘটতে পারে।’

১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আফগানিস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬

ইসরাইলে ইরানের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

জুন ৮, ২০২৬

গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা

জুন ৮, ২০২৬

অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় আমের ভালো ফলন হয়েছে

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT