চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো নেইমার স্বপ্নে বিভোর রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০০৯ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে আসেন করিম বেনজেমা। একই বছর একই সময় ইংল্যান্ড থেকে স্প্যানিশ রাজধানীতে পা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গত গ্রীষ্মে বার্নাব্যু ছাড়েন ক্লাবের বিস্ফোরক গোল স্কোরার (৪৫১ গোল) রোনালদো। তবে ২১৯ গোল করা বেনজেমা এখনো রিয়ালে আছেন। তবে অনেকেই বিশ্বাস করেন রোনালদো চলে যাওয়ায় আক্রমণে ফরাসির তারকার সঙ্গী দরকার।

আগের সঙ্গীরা
২০০৯ থেকে আক্রমণে অনেকজন সঙ্গী পেয়েছেন বেনজেমা। রাউল গঞ্জালেস, গঞ্জালো হিগুয়েন, রুড ভ্যান নিস্তলরয়, ইনামুয়েল আদেবেয়ার, আলভারো মোরাতা, জেসে জোসেলু, গ্যারেথ বেল, জাভিয়ের হার্নান্দেজ, বোর্জা মায়োরাল ও মারিয়ানো ডায়াজ। বেনজেমা প্রচুর সতীর্থ পেলেও তাদের কেউই ধারাবাহিকতা খুঁজে পায়নি।

প্যারিসে চোখ
একটা বাজে মৌসুমের শেষপ্রান্তে এসে রিয়াল আরেকজন নাম্বার নাইন খুঁজছে। আর এই তালিকায় এখনো পর্যন্ত একনম্বর প্রার্থী জার্মান বুন্দেসলিগায় এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলা বসনিয়া এন্ড হার্জেগোভিনার স্ট্রাইকার লুকা জোভিচ।

তবে দরকার থাকলেও তাড়াহুড়া করতে চায় না রিয়াল। সবকিছুর জন্য মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। আর এই সময়ে ভেবেচিন্তে পিএসজি তারকা নেইমারের জন্য ঝাঁপাতে প্রস্ততি নিতে চায়।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, বার্নাব্যুতে সম্ভাব্য আগমনীদের মধ্যে এগিয়ে আছেন জোভিচ। এই গ্রীষ্মেই আবার এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে তার সঙ্গে পাকাপাকি সই করতে চায়। তবে জার্মান ক্লাবটির সঙ্গে আবার ভালো সম্পর্ক রয়েছে রিয়ালের। যদিও পছন্দের বিকল্পে নেইমার এখনো উপরে, তবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়ানোর কাজটা সহজ হবে না।

Reneta

এডেন হ্যাজার্ড ও রদ্রিগো এই মৌসুমেই মাদ্রিদে পা রাখবেন। আক্রমণে আগে থেকেই আছেন মার্কো অ্যাসেনসিও এবং ভিনিসিয়াস জুনিয়র।

রদ্রিগো এবং ভিনিসিয়াস
আগামী মৌসুমের প্রথম মিনিট থেকেই ব্রাজিলিয়ান এই দুই তারকাকে গুরুত্বপূর্ণ মনে করছে রিয়াল। ক্লাবের আশার বিপরীতে আত্মবিশ্বাসী দুজনই।

ভিনিসিয়াসকে নিয়ে অনেক আশা। ক্লাব মনে করছে, নিজেদের ইতিহাসের অন্যতম একজন হয়ে উঠবেন ব্রাজিলিয়ান এই তরুণ। এখন ইনজুরি থেকে ভিনিসিয়াসের প্রত্যাবর্তনের আশায় আছে রিয়াল। তবে এতসব হিসেবের মধ্যেও নেইমার স্বপ্নে বিভোর লস ব্লাঙ্কোসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT