কানাডায় সিনেমা স্টাইলে আট ব্যক্তিকে খুনের দায় স্বীকার করছে ব্রুস ম্যাকআর্থার নামের এক ব্যক্তি। চাঞ্চল্যকর ওই ঘটনায় গত ১৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
২০১০ সাল থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত একের পর এক ব্যক্তিকে খুন করেও নিজেকে আড়ালে রেখেছিলেন ম্যাকআর্থার।
পরে পুলিশের তদন্তে উঠে আসে প্রতিটি খুনের লোমহর্ষক সব বিবরণ। তা যেন হলিউডের অনেক ‘সিরিয়াল কিলারে’র কাহিনীকেও হার মানায়।
পেশায় বাগান দেখাশোনার কাজে নিয়োজিত এ ব্যক্তির বয়স ৬৭ বছর।
দুইজন ব্যক্তিকে খুনের দায়ে পুলিশ তাকে এ বছরের ১৮ জানুয়ারি গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের সময় আরো ছয় ব্যক্তিকে খুনের কথা স্বীকার করেন তিনি।
যাদের খুন করেছেন তাদের অধিকংশেরই রাজধানী টরেন্টোর পার্শ্ববর্তী একটি ‘সমকামী পাড়ায়’ যাতায়াত ছিল বলে জানা গেছে। তাদের অনেকের লাশ টরেন্টোর আশেপাশের ক্ষেতগুলোতে পড়ে ছিল।
আদালতে তার শুনানি শুরু হবে ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে।
যদিও কানাডার আইনে খুনের জন্য ৯১ বছর বয়স পর্যন্ত যাবজ্জীবনের বিধান রয়েছে। এক্ষেত্রে আদালত কেবল একটি রায় দেবেন, নাকি প্রত্যেকটি হত্যার জন্য আলাদা শুনানি করবেন – তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।
দেশটির প্রচলিত আইনে কারো মৃত্যুদণ্ড নিষিদ্ধ।







